Advertisement

Kalyan Banerjee: তৃণমূল কর্মীদের কোমরে দড়ি! 'মিথ্যা মামলা'য় পাশে থাকার বার্তা কল্যাণের

'তৃণমূল কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে'। এমনই অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিজেপি নেতাদের চাপে পুলিশ প্রশাসন কাজ করছে বলেও অভিযোগ তোলেন শ্রীরামপুরের MP।

বিজেপি নেতাদের চাপে পুলিশ প্রশাসন কাজ করছে বলেও অভিযোগ তোলেন শ্রীরামপুরের MP। বিজেপি নেতাদের চাপে পুলিশ প্রশাসন কাজ করছে বলেও অভিযোগ তোলেন শ্রীরামপুরের MP।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 29 May 2026,
  • अपडेटेड 3:08 PM IST
  • সাংসদের অভিযোগ, বেশ কিছু ক্ষেত্রে গ্রেফতার হওয়া ব্যক্তিদের হাতকড়া পরিয়ে ঘোরানো হয়েছে।
  • কল্যাণের মতে, এই ধরনের পদক্ষেপ প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার।
  • এক্স পোস্টে তিনি লেখেন, গ্রেফতার হওয়া বহু ব্যক্তি অল্প সময়ের মধ্যেই জামিন পেয়ে যাচ্ছেন।

'তৃণমূল কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে'। এমনই অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিজেপি নেতাদের চাপে পুলিশ প্রশাসন কাজ করছে বলেও অভিযোগ তোলেন শ্রীরামপুরের MP। এক্স হ্যান্ডলে দীর্ঘ পোস্ট করে দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে বার্তা দেন কল্যাণ।

কল্যাণের দাবি, গত কয়েক সপ্তাহে রাজ্যের নানা জায়গা থেকে তাঁর কাছে একাধিক অভিযোগ এসেছে। তৃণমূলের কর্মীদের বিরুদ্ধে 'ভিত্তিহীন' এবং 'মিথ্যা' মামলা দায়ের করা হচ্ছে বলে অভিযোগ উঠছে। তাঁর কথায়, বিজেপি নেতাদের রাজনৈতিক চাপ এবং প্ররোচনার জেরেই এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে অভিযোগ করছেন কর্মী-সমর্থকরা।

তৃণমূল সাংসদের অভিযোগ, বেশ কিছু ক্ষেত্রে গ্রেফতার হওয়া ব্যক্তিদের হাতকড়া পরিয়ে ঘোরানো হয়েছে। কোথাও আবার কোমরে দড়ি বেঁধে নিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে বলে দাবি তাঁর। কল্যাণের মতে, এই ধরনের পদক্ষেপ প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার। এতে গোটা আইন ব্যবস্থা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে।

এক্স পোস্টে তিনি লেখেন, গ্রেফতার হওয়া বহু ব্যক্তি অল্প সময়ের মধ্যেই জামিন পেয়ে যাচ্ছেন। তাঁর মতে, এর থেকেই বোঝা যাচ্ছে মামলাগুলি আসলে কতটা দুর্বল, ভিত্তিহীন। যদিও যাঁরা এখনও বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন এবং জামিন পাননি, তাঁদের পরিবারের সদস্য ও শুভানুধ্যায়ীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন কল্যাণ। যাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাঁদের এফআইআর এবং আদালতের সংশ্লিষ্ট নথির কপি নিয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করার কথাও বলেন। 'আইনের সীমার মধ্যে থেকে আমি যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করব,' লেখেন কল্যাণ।

বিজেপির তরফে এখনও পর্যন্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। পুলিশ প্রশাসনের তরফেও এ বিষয়ে কোনও অফিসিয়াল মন্তব্য করা হয়নি। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, আগামিদিনে এই ইস্যুতেই আরও তপ্ত হতে পারে রাজ্য রাজনীতি।  

Read more!
Advertisement
Advertisement