Advertisement

Kettugram baby dies: কেতুগ্রামে মর্মান্তিক দুর্ঘটনা, স্বাস্থ্যকেন্দ্রের আবাসনের চাঙর ভেঙে প্রাণ গেল ৪ মাসের শিশুর 

পূর্ব বর্ধমানের কেতুগ্রামে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল মাত্র চার মাসের এক শিশুকন্যার। হাসপাতালের সরকারি আবাসনের জীর্ণ ছাদ থেকে চাঙর ভেঙে পড়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে। অল্পের জন্য প্রাণে বেঁচে যান পরিবারের অন্যান্য সদস্যরা।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Mar 2026,
  • अपडेटेड 6:05 PM IST
  • পূর্ব বর্ধমানের কেতুগ্রামে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল মাত্র চার মাসের এক শিশুকন্যার।
  • হাসপাতালের সরকারি আবাসনের জীর্ণ ছাদ থেকে চাঙর ভেঙে পড়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

পূর্ব বর্ধমানের কেতুগ্রামে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল মাত্র চার মাসের এক শিশুকন্যার। হাসপাতালের সরকারি আবাসনের জীর্ণ ছাদ থেকে চাঙর ভেঙে পড়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে। অল্পের জন্য প্রাণে বেঁচে যান পরিবারের অন্যান্য সদস্যরা।

মৃত শিশুর নাম প্রিয়দর্শিনী বেসরা। তাঁর মা শিবানী সোরেন কাটোয়া মহকুমার একটি স্বাস্থ্যকেন্দ্রে ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত। বাবা সানু বেসরা কেতুগ্রামের সীতাহাটি সরকারি স্বাস্থ্যকেন্দ্রের ফার্মাসিস্ট। কর্মসূত্রে তাঁরা কেতুগ্রাম ২ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সরকারি কোয়ার্টারে বসবাস করতেন।

শুক্রবার দুপুর প্রায় আড়াইটে নাগাদ ঘরের মেঝেতে ঘুমিয়ে ছিল শিশুটি। সেই সময় আচমকাই ছাদের একটি বড় অংশ ভেঙে পড়ে তার মাথার উপর। গুরুতর জখম অবস্থায় দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, পথেই মৃত্যু হয় প্রিয়দর্শিনীর।

পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরেই আবাসনটির অবস্থা অত্যন্ত খারাপ ছিল। বারবার মেরামতের জন্য কর্তৃপক্ষকে জানানো হলেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। শুধু এই কোয়ার্টারই নয়, স্বাস্থ্যকেন্দ্রের অন্যান্য আবাসনগুলির অবস্থাও একই রকম শোচনীয় বলে দাবি স্থানীয়দের। তাঁদের কথায়, সময়মতো সংস্কার হলে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যেত।

 

Read more!
Advertisement
Advertisement