Advertisement

Arms Recovery In West Bengal: আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ কার্তুজ-সহ গ্রেফতার বিহারের কিশোর, কলকাতায় চাঞ্চল্য

Arms Recovery In West Bengal: পুলিশ সূত্রে খবর, বুধবার দুপুর সোয়া বারোটা নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে স্ট্র্যান্ড রোডের পূর্ব দিকের ফুটপাথে একটি পাবলিক টয়লেটের সামনে ওত পাতে এসটিএফের একটি দল। সেখানে সন্দেহভাজন এক কিশোরকে ঘোরাঘুরি করতে দেখে আটক করেন আধিকারিকরা।

কলকাতা থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধারকলকাতা থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Apr 2026,
  • अपडेटेड 6:42 PM IST

Arms Recovery In West Bengal: দোরগোড়ায় বিধানসভা নির্বাচন। তার আগেই খাস কলকাতার বুক থেকে উদ্ধার হল বিপুল আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। বুধবার দুপুরে স্ট্র্যান্ড রোড এলাকায় অভিযান চালিয়ে বিহারের এক কিশোরকে গ্রেফতার করেছে লালবাজারের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক পিস্তল ও প্রচুর গুলি। নির্বাচনের ঠিক মুখে শহরের জনবহুল এলাকা থেকে এই অস্ত্র উদ্ধারের ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, বুধবার দুপুর সোয়া বারোটা নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে স্ট্র্যান্ড রোডের পূর্ব দিকের ফুটপাথে একটি পাবলিক টয়লেটের সামনে ওত পাতে এসটিএফের একটি দল। সেখানে সন্দেহভাজন এক কিশোরকে ঘোরাঘুরি করতে দেখে আটক করেন আধিকারিকরা। তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ পুলিশের। ১৭ বছরের ওই কিশোরের হেফাজত থেকে উদ্ধার হয় ৩টি সিঙ্গল শট আগ্নেয়াস্ত্র, ২টি ৭ এমএম পিস্তল, ৪টি ম্যাগাজিন। এছাড়াও মিলেছে ১৮ রাউন্ড ৮ এমএম কার্তুজ এবং ২২ রাউন্ড ৭.৬৫ এমএম কার্তুজ।

তদন্তে জানা গিয়েছে, ধৃত ওই কিশোরের নাম মহম্মদ ইউসুফ। সে বিহারের নালন্দা জেলার বাসিন্দা। কেন এবং কার কাছে পৌঁছে দেওয়ার জন্য সে এই বিপুল অস্ত্র নিয়ে শহরে এসেছিল, সে বিষয়ে কোনও সদুত্তর দিতে পারেনি সে। এরপরই দুপুর সাড়ে তিনটে নাগাদ তাকে গ্রেফতার করা হয়। ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে পেশ করা হবে। এই চক্রের পিছনে বড় কোনও মাথা রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

 

Read more!
Advertisement
Advertisement