Advertisement

কলকাতা-সহ জেলায় জেলায় আজও ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কখন শুরু হবে? জেনে নিন

পরপর দু'দিন ঝড়-বৃষ্টির পর বুধবারেরও রাজ্যে কালবৈশাখীর সম্ভাবনা। কলকাতা-সহ জেলায় জেলায় আজ ব্যাপক ঝড়-বৃষ্টি হতে পারে। কখন কখন আজ কোন কোন জায়গায় বৃষ্টিপাত হতে পারে, জেনে নিন।

কলকাতা-সহ জেলায় জেলায় আজও ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনাকলকাতা-সহ জেলায় জেলায় আজও ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Apr 2026,
  • अपडेटेड 7:40 AM IST
  • পরপর দু'দিন ঝড়-বৃষ্টির পর বুধবারেরও রাজ্যে কালবৈশাখীর সম্ভাবনা।
  • কলকাতা-সহ জেলায় জেলায় আজ ব্যাপক ঝড়-বৃষ্টি হতে পারে।
  • আজ কোন কোন জায়গায় বৃষ্টিপাত হতে পারে, জেনে নিন।

পরপর দু'দিন ঝড়-বৃষ্টির পর বুধবারেরও রাজ্যে কালবৈশাখীর সম্ভাবনা। কলকাতা-সহ জেলায় জেলায় আজ ব্যাপক ঝড়-বৃষ্টি হতে পারে। কখন কখন আজ কোন কোন জায়গায় বৃষ্টিপাত হতে পারে, জেনে নিন।

কলকাতায় আজ আবহাওয়া কেমন থাকবে?

কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। IMD-র তরফে জানানো হয়েছে, আজ বিকেল বা সন্ধ্যার দিকে মাঝারি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং দমকা হাওয়া বইতে পারে।

আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.২ ডিগ্রি কম। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.৪ ডিগ্রি কম।

এছাড়াও, গতকাল বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৫ শতাংশ এবং সর্বনিম্ন ছিল ৫৮ শতাংশ। গতকাল শহরে খুব সামান্য বৃষ্টি হয়েছে, যার পরিমাণ মাত্র ০.৭ মিলিমিটার।

দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা কতটা?

দক্ষিণবঙ্গের সমস্ত জেলার অধিকাংশ জায়গায় আজ বিকেলের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাতসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা ও হাওড়া জেলায় এক-দুই জায়গায় বজ্রপাত-সহ ঝড়ের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে ঘণ্টায় ৬০–৭০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। ঝোড়ো হাওয়ার গতিবেগ সর্বোচ্চ ৮০ কিমিও পৌঁছতে পারে। বাকি জেলাগুলিতে ৫০-৬০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।

এছাড়াও, দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা ও হুগলি জেলায় এক-দুই জায়গায় ভারী বৃষ্টিপাত (৭–১১ সেমি) হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা?

IMD-র তরফে জানানো হয়েছে, উত্তরবঙ্গের দার্জিলিং জেলায় অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় এক-দুই জায়গায় ভারী বৃষ্টিপাত (৭–১১ সেমি) হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় এক-দুই জায়গায় ৫০–৬০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।

Advertisement
Read more!
Advertisement
Advertisement