Advertisement

আজ কলকাতা সহ ৬ জেলায় বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে জারি হলুদ সতর্কতা

Today Weather Forecast: বৃহস্পতিবার ফের দক্ষিণবঙ্গে কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি উত্তরেও বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়ো হাওয়া বইতে পারে ৪০ থেকে ৫০ কিমি বেগে। ফলে সব মিলিয়ে আগামী ২৪ ঘণ্টায় রাজ্য জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরো দস্তুর।

কলকাতা সহ ৬ জেলায় বৃষ্টির পূর্বাভাসকলকাতা সহ ৬ জেলায় বৃষ্টির পূর্বাভাস
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Mar 2026,
  • अपडेटेड 6:56 AM IST
  • ফের দক্ষিণবঙ্গে কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা।
  • উত্তরেও বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
  • ঝড়ো হাওয়া বইতে পারে ৪০ থেকে ৫০ কিমি বেগে।

বৃহস্পতিবার ফের দক্ষিণবঙ্গে কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি উত্তরেও বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়ো হাওয়া বইতে পারে ৪০ থেকে ৫০ কিমি বেগে। ফলে সব মিলিয়ে আগামী ২৪ ঘণ্টায় রাজ্য জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরো দস্তুর।

কলকাতার আবহাওয়া কেমন?

কলকাতা ও আশপাশের এলাকায় আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে IMD। আগামী ২৪ ঘণ্টায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস-এর কাছাকাছি থাকতে পারে।

বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় প্রায় ২.২ ডিগ্রি কম। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৯ ডিগ্রি বেশি। আবহাওয়া দফতর জানিয়েছে, বাতাসে আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৫ শতাংশ এবং সর্বনিম্ন ৬১ শতাংশ পর্যন্ত থাকতে পারে।

দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রপাতসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে IMD। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়া জেলায় এক-দু’টি স্থানে হালকা বৃষ্টি বা বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনাই বেশি।

উত্তরবঙ্গের আবহাওয়া

হাওয়া অফিসের দেওয়া তথ্য বলছে, উত্তরবঙ্গের একাধিক জেলায় আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়াও উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে এক-দু’টি স্থানে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পাশাপাশি এই পাঁচ জেলায় কোথাও কোথাও ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া ও বজ্রপাতসহ ঝোড়ো হাওয়ার আশঙ্কাও রয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতাও।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement