Advertisement

Rain Alert: ঝোড়ো হাওয়ার সঙ্গে দাপট দেখাবে বৃষ্টি, আজ কোন জেলায় আবহাওয়া কেমন থাকবে?

Today Weather Update: শনিবার দফায় দফায় বৃষ্টির সাক্ষী থেকেছে কলকাতা। বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাত হয়েছে শহর ও শহরতলিতে। বিশেষ করে দুপুরের পর থেকে বেড়েছে বৃষ্টি। রবিবার আবহাওয়া কেমন থাকবে? জানুন

আজ কোন জেলায় আবহাওয়া কেমন থাকবে?আজ কোন জেলায় আবহাওয়া কেমন থাকবে?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Sep 2026,
  • अपडेटेड 7:03 AM IST
  • কলকাতা-সহ জেলায় জেলায় আজও বৃষ্টির পূর্বাভাস।
  • কোন জেলায় ভারী বৃষ্টি দাপট দেখাবে, কলকাতাতেই বা কী পরিস্থিতি?
  • দেখে নেওয়া যাক রবিবারের আবহাওয়ার রিপোর্ট।

কলকাতা-সহ জেলায় জেলায় আজও বৃষ্টির পূর্বাভাস। শনিবার কলকাতা-সহ জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে তেঁড়েফুঁড়ে। আজ রবিবারেও সেই পরিস্থিতি বজায় থাকার আশঙ্কা রয়েছে। কোন জেলায় ভারী বৃষ্টি দাপট দেখাবে, কলকাতাতেই বা কী পরিস্থিতি? জেনে নেওয়া যাক।

কলকাতার আবহাওয়ার পূর্বাভাস

IMD-র দেওয়া রিপোর্ট বলছে, কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় আকাশ সাধারণত মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।

শনিবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৫ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৯ ডিগ্রি কম। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ এবং সর্বনিম্ন ৬৮ শতাংশ।

আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, ৫ সেপ্টেম্বর সকাল ৬টা ৩০ মিনিট থেকে ৬ সেপ্টেম্বর সকাল ৬টা ৩০ মিনিট পর্যন্ত কলকাতায় ৪৭.০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ৫ সেপ্টেম্বর সকাল ৮টা ৩০ মিনিটের পর থেকে বৃষ্টির পরিমাণও ৪৭.০ মিলিমিটার।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং কলকাতা জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে বজ্রপাত ও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

উত্তরবঙ্গের সব জেলাতেই অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার এক-দু’টি জায়গায় ভারী বৃষ্টির (৭-১১ সেন্টিমিটার) সম্ভাবনা রয়েছে। সব জেলাতেই ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে বজ্রপাত -সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে।

 

Read more!
Advertisement
Advertisement