Advertisement

Weather Forecast: কলকাতায় সহ রাজ্যজুড়ে বাড়বে তাপমাত্রা, পারদ কতটা চড়বে? জানাল হাওয়া অফিস

রাজ্যে বৃষ্টির দাপট এবার ধীরে ধীরে কমতে শুরু করেছে। উল্টে আজ থেকেই বাড়বে গরম। মঙ্গলবার এমনই পূর্বাভাস দিয়েছে IMD। বুধবার দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা বৃষ্টি হলেও, বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা থাকবে শুষ্ক। ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্য জেলায় বাড়বে তাপমাত্রা।

কলকাতায় সহ রাজ্যজুড়ে গরম বৃদ্ধির পূর্বাভাসকলকাতায় সহ রাজ্যজুড়ে গরম বৃদ্ধির পূর্বাভাস
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Apr 2026,
  • अपडेटेड 8:34 AM IST
  • রাজ্যে বৃষ্টির দাপট এবার ধীরে ধীরে কমতে শুরু করেছে।
  • বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা থাকবে শুষ্ক।
  • মঙ্গলবার এমনই পূর্বাভাস দিয়েছে IMD।

রাজ্যে বৃষ্টির দাপট এবার ধীরে ধীরে কমতে শুরু করেছে। উল্টে আজ থেকেই বাড়বে গরম। মঙ্গলবার এমনই পূর্বাভাস দিয়েছে IMD। বুধবার দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা বৃষ্টি হলেও, বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা থাকবে শুষ্ক। ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্য জেলায় বাড়বে তাপমাত্রা।

যদিও উত্তরবঙ্গের জন্য পরিস্থিতি কিছুটা আলাদা। বৃহস্পতিবার পর্যন্ত হালকা বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুর জেলায়। 

আজ ঝাড়গ্রাম থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়াতে হালকা বৃষ্টি হতে পারে। যদিও অন্যান্য জেলা ভিজবে না। শুকনো থাকবে আবহাওয়া। তারপর ২ এবং ৪ এপ্রিল কোনও বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। যদিও ৫ এপ্রিল হতে পারে বৃষ্টি। 

কবে তাপমাত্রা বৃদ্ধি পাবে?

IMD-র পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪ দিন দক্ষিণবঙ্গে ধীরে ধীরে তাপমাত্রা আবার ৪-৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, আগামী ২ দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হবে না। এরপর পরবর্তী ৩ দিনে ধীরে ধীরে তাপমাত্রা ৩–৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

আজ কলকাতার আবহাওয়া কেমন থাকবে?

আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহর ও সংলগ্ন এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। এই সময়ে দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৫ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৬ ডিগ্রি কম। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৬ ডিগ্রি বেশি। ৩১ মার্চ সকাল ৬টা ৩০ মিনিট থেকে ১ এপ্রিল সকাল ৬টা ৩০ মিনিট পর্যন্ত মোট ৩.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আজও ফের শহরে ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে পারে।

Advertisement


 

Read more!
Advertisement
Advertisement