Advertisement

Rain Alert: বঙ্গোপসাগরে নিম্নচাপ, বাংলায় বৃষ্টি কবে? IMD আপডেট

দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং পার্শ্ববর্তী নিরক্ষীয় ভারত মহাসাগরের উপর তৈরি হয়েছে নিম্মচাপ। যার ফলে তামিলনাড়ুর দক্ষিণ অঞ্চল এবং দক্ষিণ কেরলায় আজ থেকেই বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এই দুই অঞ্চলে আগামিকালও বৃষ্টিপাত হতে পারে বলে খবর। সেই সঙ্গে বাংলাতেও বৃষ্টির আশঙ্কা রয়েছে এই নিম্নচাপের জন্য।

বৃষ্টির অ্যালার্টবৃষ্টির অ্যালার্ট
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Feb 2026,
  • अपडेटेड 3:21 PM IST
  • দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং পার্শ্ববর্তী নিরক্ষীয় ভারত মহাসাগরের উপর তৈরি হয়েছে নিম্মচাপ
  • যার ফলে তামিলনাড়ুর দক্ষিণ অঞ্চল এবং দক্ষিণ কেরলায় আজ থেকেই বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে
  • সেই সঙ্গে বাংলাতেও বৃষ্টির আশঙ্কা রয়েছে এই নিম্নচাপের জন্য

দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং পার্শ্ববর্তী নিরক্ষীয় ভারত মহাসাগরের উপর তৈরি হয়েছে নিম্মচাপ। যার ফলে তামিলনাড়ুর দক্ষিণ অঞ্চল এবং দক্ষিণ কেরলায় আজ থেকেই বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এই দুই অঞ্চলে আগামিকালও বৃষ্টিপাত হতে পারে বলে খবর। সেই সঙ্গে বাংলাতেও বৃষ্টির আশঙ্কা রয়েছে এই নিম্নচাপের জন্য।

এই বিষয়ে IMD জানিয়েছে, এই সব অঞ্চলে বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুতের বাড়াবাড়িও দেখা যেতে পারে। পাশাপাশি ঝোড়ো গতিতে বইতে পারে হাওয়া। বাতাসের গতি হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি। ও দিকে আবার উত্তরপশ্চিম ভারতে এই সময় তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ার আশঙ্কা রয়েছে বলে খবর।

কোন কোন রাজ্যে হতে পারে বৃষ্টি? 

  • ২১ থেকে ২৪ ফেব্রুয়ারির মধ্যে তামিলনাড়ু, পণ্ডিচেরি এবং করাইকলে বৃষ্টি হতে পারে।
  • কেরল এবং মাহেতে ২১ এবং ২২ ফেব্রুয়ারি হালকা বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে।
  • কর্নাটকের দক্ষিণে ২১ থেকে ২৩ ফেব্রুয়ারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে।
  • আন্দামান এবং নিকোবরে ২৩ থেকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে হতে পারে বৃষ্টি। 
  • ২৩ থেকে ২৪ ফেব্রুয়ারি অন্ধ্রপ্রদেশের উপকূল অঞ্চল, তেলঙ্গানা, বিদর্ভ, ছত্তিশগড় এবং গাঙ্গেয় বাংলায় হতে পারে বৃষ্টি। 

কোন কোন জায়গায় হলুদ সতর্কতা?
ইতিমধ্যেই আবহাওয়া দফতরের পক্ষ থেকে কিছু জায়গায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আর সেই তালিকায় রয়েছে তামিলনাড়ুর কিছু জেলা যেমন কন্যাকুমারী, তিরুনেভলি, তিনকাশি, থেনা ইত্যাদি। পাশাপাশি ২১ ফেব্রুয়ারি কেরলার কিছু জেলাতেও জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

গরম বাড়বে উত্তরপশ্চিম ভারতে
এদিকে বৃষ্টিপাত। আর ওদিকে উত্তরপশ্চিম ভারতে বাড়তে পারে তাপমাত্রা। বিশেষত, পাঞ্জাব, দিল্লি, রাজস্থান, উত্তরপ্রদেশের মতো রাজ্যে আগামী ৭ দিনের মধ্যে ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে তাপমাত্রা। এছাড়া মধ্য ভারতে আগামী ২ দিনে ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

বাংলাতেও চড়ছে পারদ

ইতিমধ্যেই বাংলায় বাড়তে শুরু করেছে তাপমাত্রা। সকালের দিকে রীতিমতো ঘাম হচ্ছে। ঘরেও চালাতে হচ্ছে পাখা। শীতকাপড় গায়ে দেওয়ার প্রয়োজন পড়ছে না। আর হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, এই মাসের শেষ বা আগামী মাসের শুরুতে ভাল গরম পড়ে যাবে। তাপমাত্রা ছুঁয়ে ফেলতে পারে ৩১ ডিগ্রি।

 

Read more!
Advertisement
Advertisement