Advertisement

Rain Alert: বঙ্গোপসাগর উপকূলে অ্যাক্টিভ নিম্নচাপ, আজ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি

Low Pressure: আজ বঙ্গোপসাগরে থাকা নিম্নচাপ ধীরে ধীরে এগোচ্ছে উত্তর-পশ্চিম দিকে। এরফলে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Aug 2026,
  • अपडेटेड 6:56 AM IST
  • সোমবারও বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি।
  • উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় এদিনও অ্যাক্টিভ রয়েছে নিম্নচাপ।
  • দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে।

সোমবারও বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় এদিনও অ্যাক্টিভ রয়েছে নিম্নচাপ। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই নিম্নচাপ ধীরে ধীরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন উত্তর ওড়িশার উপর দিয়ে উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যার জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। আজ কোন জেলায় আবহাওয়া কেমন থাকবে? দেখে নেওয়া যাক।

কলকাতায় আজ আবহাওয়ার পূর্বাভাস

IMD-র পূর্বাভাস অনুযায়ী, আজ সোমবার  দিনভর আকাশ সাধারণত মেঘলা থাকবে। আগামী ২৪ ঘণ্টায় শহরের কোথাও কোথাও এক-দু’দফা হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।

রবিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৪ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় ১.৪ ডিগ্রি বেশি। রবিবার সকাল সাড়ে ৬টা থেকে সোমবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত কলকাতায় ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

নিম্নচাপের প্রভাবে আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলার এক-দু’টি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরিমাণ ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। 

আবার পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সময় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় জারি রয়েছে হলুদ সতর্কতা।

উত্তরবঙ্গে আবহাওয়ার পূর্বাভাস

IMD-র পূর্বাভাস অনুযায়ী, আজ উত্তরবঙ্গেরও প্রায় সবকটি জেলাতেই অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি প্রতিটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement