Advertisement

নিম্নচাপে আপনার জেলায় কবে, কেমন বৃষ্টি হবে? ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার নিম্নচাপ তৈরি হওয়ার পর পরিস্থিতি আরও সক্রিয় হবে। শনিবার থেকে সোমবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

জলমগ্ন কলকাতা।-পিটিআইজলমগ্ন কলকাতা।-পিটিআই
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Jul 2026,
  • अपडेटेड 11:59 AM IST
  • কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির জেরে আপাতত গুমোট গরম থেকে মিলেছে স্বস্তি।
  • তবে এই বৃষ্টির দাপট আগামী কয়েক দিনে আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির জেরে আপাতত গুমোট গরম থেকে মিলেছে স্বস্তি। তবে এই বৃষ্টির দাপট আগামী কয়েক দিনে আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরের উপর একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি শক্তি সঞ্চয় করে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় প্রভাব ফেলতে পারে। এর জেরে উপকূল-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার নিম্নচাপ তৈরি হওয়ার পর পরিস্থিতি আরও সক্রিয় হবে। শনিবার থেকে সোমবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বুধবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া এবং হুগলিতে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবারও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। রবিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পুরুলিয়া এবং বাঁকুড়াতেও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।

বুধবার সকাল থেকেই কলকাতার আকাশ ছিল মেঘলা। শহরে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৪ ডিগ্রি বেশি।

অন্যদিকে, উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট অব্যাহত রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি হয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুরে রয়েছে হলুদ সতর্কতা। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস, সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম থাকবে।

 

Read more!
Advertisement
Advertisement