Advertisement

Senior Resident Doctor Posting: সিনিয়র রেসিডেন্ট ডাক্তার পোস্টিংয়ে বড় ঘোষণা সরকারের, নিয়োগে স্বচ্ছতা আনতে কী ব্যবস্থা?

সিনিয়র রেসিডেন্টদের পোস্টিংয়ের নতুন নিয়ম আনা হল। এবার থেকে স্বচ্ছ নিয়োগ হবে। কীভাবে হবে পোস্টিং? জেনে নিন।

সিনিয়র রেসিডেন্ট ডাক্তার পোস্টিংসিনিয়র রেসিডেন্ট ডাক্তার পোস্টিং
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Aug 2026,
  • अपडेटेड 3:56 PM IST
  • সিনিয়র রেসিডেন্টদের পোস্টিংয়ের নতুন নিয়ম আনা হল
  • এবার থেকে স্বচ্ছ নিয়োগ হবে
  • কীভাবে হবে পোস্টিং?

২০২৫ সালে পাস করা এমডি, এমএস চিকিৎসকদের বন্ড পোস্টিংয়ের ক্ষেত্রে তৃণমূল সরকার গুরুতর অনিয়ম করেছে বলে অভিযোগ। সেক্ষেত্রে কোনও মেরিট লিস্ট ছাড়াই সিনিয়র রেসিডেন্টদের পোস্টিং দেওয়া হয়েছে। তবে নতুন সরকার আসার পর বদলাল নিয়ম। ফের চালু করা হল মেধার ভিত্তিতে সিনিয়র রেসিডেন্ট পোস্টিং। ইতিমধ্যেই সামনে এসেছে সেই নোটিফিকেশন। আর নতুন এই নির্দেশিকার জন্য রাজ্য সরকার ও স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুধ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন সিনিয়র রেসিডেন্টদের একাংশ। 


আসলে সরকারি হাসপাতালে এমডি বা এমএস পাস করার পরে ৩ বছরের জন্য বন্ড ডিউটি থাকে। এটাই সরকারি নিয়ম। আর ২০২১ ব্যাচ পর্যন্ত, যাঁরা ২০২৪-এ পাস করেছে, তাঁরা কাউন্সিলিংয়ের মাধ্যমে সিট ম্যাট্রিক্স দিয়ে পোস্টিং পেত। কিন্তু ফেব্রুয়ারি-মার্চ ২০২৬-এ বিগত সরকার, যেটা তৃণমূল কংগ্রেসের ছিল, তারা জুনিয়র ডাক্তারদের প্রতি একটা প্রতিহিংসামূলক আচরণের কারণে প্রায় ৯০০ থেকে ১০০০ জন ডাক্তারকে কোনও কাউন্সিলিং ছাড়াই বেছে বেছে অনেক দূরে দূরে পোস্টিং দেয় বলে অভিযোগ। 

সিনিয়র রেসিডেন্টের একাংশের দাবি, যাতে ডাক্তারদের অসুবিধা হয়, তাই এই ধরনের পোস্টিং দেওয়া হয়েছে। আর এই পোস্টিংগুলো কোনও নিয়ম মেনেই করা হয়নি। ফাইনাল এমডি এক্সামের নম্বর বা মেরিট, কোনওটাকেই কোনওভাবে প্রাধান্য দেওয়া হয়নি।

এই অনিয়মের বিরুদ্ধে আওয়াজ তোলা অন্যতম সিনিয়র রেসিডেন্ট ডা: সৌভিক ঘোষ বলেন, 'সেই মার্চে বিধানসভা ভোটের আগে এই পোস্টিংটা, যেটাকে ভিন্ডিক্টিভ পোস্টিং আমরা বলি, সেটা করা হয়। যেহেতু আমরা আরজি কর আন্দোলনে নেমেছিলাম ২০২৪ সালে, গোটা জুনিয়র ডক্টরস সবাই নেমেছিল, তাঁদের বিরুদ্ধে একটা প্রতিহিংসামূলক পোস্টিং করা হয়।'

তিনি জানান, সরকার পরিবর্তনের পর বিভিন্ন ডক্টরস অ্যাসোসিয়েশন, মেডিভিশনের মাধ্যমে স্বাস্থ্যকর্তাদের সঙ্গে কথা হয়। স্বাস্থ্যভবনে বিভিন্ন সিনিয়র রেসিডেন্টসরা দীর্ঘদিন ধরে স্বাস্থ্যভবনে একাধিকবার চিঠি দেয়। বিভিন্ন আরজি জানানো হয়। তারপরে স্বাস্থ্যমন্ত্রী সিনিয়র রেসিডেন্টসদের রিপ্রেজেন্টেটিভসদের ডেকে ১০ জুলাই ২০২৬-এ একটি মিটিং করেন। তিনি শিকার করেন, যেটা হয়েছে সেটা ভুল। সেটা পরিবর্তন করে কাউন্সিলিং এবং মেরিটওয়াইজ গোটা প্রক্রিয়াটা করা হবে।

Advertisement

আর সেই কথা রেখেছেন স্বাস্থ্যমন্ত্রী। সেই মতো মেরিট অনুযায়ী আবার বন্ড পোস্টিং শুরু হচ্ছে। এই ৩ বছরের বন্ড পোস্টিং ১ বছর রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজ এবং ২ বছর রাজ্যের বিভিন্ন ডিস্ট্রিক্ট হাসপাতাল, মহকুমা হাসপাতাল—এই পোস্টিংটি হবে। এক্ষেত্রে মেরিট অনুযায়ী একটি লিস্ট বানানো হবে, পাশাপাশি জানান হবে, কোন হাসপাতালে কত সিট রয়েছে। তারপর চিকিৎসকেরা নিজেদেরে মতো করে সিট বেছে নেবেন।

ডা: ঘোষ বলেন, 'এটা আমাদের পক্ষে খুবই খুশির খবর যে। এতে সিনিয়র রেসিডেন্টদের সুবিধা হবে।'

 

Read more!
Advertisement
Advertisement