Advertisement

Malda Medical College: রোগীর বেডের পাশেই ইঁদুর ধরার কল, মালদহ মেডিক্যালের বেহাল দশা, VIRAL ছবি

রোগীর বেডের পাশেই রাখা হয়েছে ইঁদুর ধরার যন্ত্র। অভিযোগ, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ইঁদুরের উপদ্রব এমন জায়গায় পৌঁছেছে যে অসুস্থ রোগীদের শরীরেও ইঁদুরের কামড়ের ঘটনা ঘটছে। ফলে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়ে অনেক রোগী এবং তাঁদের পরিবারের কাছে নতুন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে ইঁদুর।

মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালমালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল
বিশাল দাস
  • কলকাতা,
  • 23 Aug 2026,
  • अपडेटेड 1:56 PM IST
  • ইঁদুরের উৎপাতে জর্জরিত মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

ইঁদুরের উৎপাতে জর্জরিত মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। অসুস্থ রোগীদের শরীরে কামড় দিচ্ছে ইঁদুর। আর তাই ইঁদুরের উৎপাত থেকে রক্ষা পেতে রোগীদের বেডের পাশে রাখা হয়েছে যন্ত্র। ঝাঁ চকচকে অত্যাধুনিক মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ইঁদুরের উৎপাতের ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল। আর এমন দৃশ্যে হাসপাতালের ব্যবস্থা ও পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠছে

রোগীর বেডের পাশেই রাখা হয়েছে ইঁদুর ধরার যন্ত্র। অভিযোগ, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ইঁদুরের উপদ্রব এমন জায়গায় পৌঁছেছে যে অসুস্থ রোগীদের শরীরেও ইঁদুরের কামড়ের ঘটনা ঘটছে। ফলে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়ে অনেক রোগী এবং তাঁদের পরিবারের কাছে নতুন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে ইঁদুর। একদিকে অত্যাধুনিক পরিকাঠামো, ঝাঁ চকচকে হাসপাতাল ভবন। অন্যদিকে রোগীর বেডের পাশে ইঁদুর ধরার যন্ত্র। দুই ছবির এই বৈপরীত্যই যেন সবচেয়ে বেশি চোখে পড়ছে। যে বেডে শুয়ে একজন রোগী সুস্থ হওয়ার অপেক্ষা করছেন, সেই বেডের পাশেই ইঁদুর ধরার ফাঁদ—দৃশ্যটা নিছক অস্বস্তিকর নয়, কার্যত আতঙ্ক তৈরি করার মতো। ইংরেজবাজার বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রীরূপা মিত্র চৌধুরী শনিবার হাসপাতাল পরিদর্শন করেন এবং এই অব্যবস্থা নিয়ে ক্ষোভ উগরে দেন।

এদিন হাসপাতাল ঘুরে দেখেন শ্রীরূপা মিত্র চৌধুরী। রোগীদের সঙ্গে কথা বলেন। হাসপাতালের ভেতরে দেখা যায়, ইঁদুর ধরার কল। নোংরা ভর্তি। মোবাইলে সেই ছবি তোলেন প্রাক্তন বিধায়ক। হাসপাতালের অব্যবস্থা নিয়ে উষ্মা প্রকাশ করে তিনি বলেন, “ইঁদুর ধরার যন্ত্র আছে মানে মালদহ মেডিক্যাল হাসপাতালে ইঁদুর রয়েছে। শুধু ইঁদুর নয়, চারিদিক নোংরা। ওয়ার্ডে অস্বাস্থ্যকর পরিবেশ। সরকার বদল হয়েছে। কিন্তু সরকারি আধিকারিকদের মনোভাবের পরিবর্তন ঘটেনি। তাই এমন পরিস্থিতি। আমাদের সত্য কথা তুলে ধরতে কোনও আপত্তি নেই। আমরা এই অব্যবস্থা থেকে মুক্তি চাই। আমরা কথা দিচ্ছি, মালদহ মেডিক্যাল কলেজ পূর্ণাঙ্গ রূপ পাবে।” মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে বিষয়টি তুলে ধরবেন বলে তিনি জানান। মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের সুপার প্রসেনজিৎ বর ইঁদুরের সমস্যার কথা স্বীকার করে নেন। রোগীদের যাতে কোনও ক্ষতি না হয়, সেজন্য ইঁদুর ধরার কল বসানো হয়েছে জানিয়ে তাঁর সংযোজন, “ইঁদুরের উৎপাত রয়েছে। ইঁদুর ধরতে আমরা মেশিনও রেখেছি। কিন্তু, ওরা ফলস সিলিংয়ে উঠে যাচ্ছে। ফলে ধরতে কিছু সমস্যা হচ্ছে।” বিভিন্ন ওয়ার্ডে জল জমার সমস্যা নিয়ে তিনি বলেন, “পাইপলাইনের সমস্যার জন্য হাসপাতালে জল জমছে।”  

Advertisement

 

রিপোর্টার- মিলটন পাল
 

TAGS:
Read more!
Advertisement
Advertisement