Advertisement

Mamata Droupadi Murmu: 'বিজেপির অ্যাজেন্ডায় আপনি ফেঁসেছেন', রাষ্ট্রপতি মুর্মুকে পাল্টা মমতার

'রাষ্ট্রপতিকে দিয়েও পলিটিক্স বেচতে পাঠিয়েছে বিজেপি।' শনিবার ধর্নামঞ্চ থেকে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রচারের অভিযোগ তোলেন মমতা।বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রচারের অভিযোগ তোলেন মমতা।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Mar 2026,
  • अपडेटेड 10:03 PM IST
  • 'রাষ্ট্রপতিকে দিয়েও পলিটিক্স বেচতে পাঠিয়েছে বিজেপি।'
  • শনিবার ধর্নামঞ্চ থেকে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • আদিবাসী উন্নয়ন নিয়ে রাজ্যের কাজের কথাও তুলে ধরেন মমতা।

'রাষ্ট্রপতিকে দিয়েও পলিটিক্স বেচতে পাঠিয়েছে বিজেপি।' শনিবার ধর্নামঞ্চ থেকে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন উত্তরবঙ্গে আদিবাসী সম্মেলনে রাষ্ট্রপতির বক্তব্য কেন্দ্র করে বিতর্ক দানা বাঁধে। তার প্রেক্ষিতে শনিবার সন্ধ্যায় সরাসরি কেন্দ্র ও বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রচারের অভিযোগ তোলেন মমতা। বলেন, 'সংবিধানকে আজ কোথায় নিয়ে গিয়েছে বিজেপি, বলতে গিয়েও আমার লজ্জা লাগে। মাননীয় রাষ্ট্রপতিকে আমরা সম্মান করি। কিন্তু তাঁকে দিয়েও রাজনীতি করানো হচ্ছে। বিজেপির অ্যাজেন্ডা বেচতে পাঠানো হয়েছে।' ইংরেজিতে বলেন, 'আই অ্যাম সরি ম্যাডাম, আই হ্যাভ গ্রেট রিগার্ডস ফর ইউ। বাট ইউ আর ট্র্যাপড বাই দ্য বিজেপি পলিসি।'

মুখ্যমন্ত্রীর দাবি, আন্তর্জাতিক সাঁওতালি সম্মেলনের কোনও খবর রাজ্য সরকারের কাছে ছিল না। প্রশাসনের কাছে স্পষ্ট তথ্যও ছিল না। তাঁর বক্তব্য, 'দু’দিন আগে শুনেছি রাষ্ট্রপতি আসবেন, এই পর্যন্তই।'

প্রোটোকল প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, কোনও অতিথি বছরে একবার এলে তাঁকে স্বাগত জানানো অবশ্যই সম্ভব। কিন্তু ঘনঘন সফর হলে সব সময় উপস্থিত থাকা প্রশাসনের পক্ষে সম্ভব নয়। তাঁর কথায়, 'আমাদের কি কাজকর্ম নেই? সারাক্ষণ কি আপনাদের পিছনে ঘুরে বেড়াতে হবে?'

আদিবাসী উন্নয়ন নিয়ে রাজ্যের কাজের কথাও তুলে ধরেন মমতা। তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গেই প্রথম সাঁওতালি ভাষার অলচিকি লিপিকে সরকারি মর্যাদা দেওয়া হয়েছে। রাজ্যে স্কুল-কলেজে সাঁওতালি পড়ার সুযোগ রয়েছে এবং West Bengal Civil Service পরীক্ষাতেও সাঁওতালি ভাষায় পরীক্ষা দেওয়া যায়। তাঁর দাবি, ২০১১ সাল থেকেই জঙ্গলমহলের মানুষ বিনামূল্যে খাদ্যশস্য পাচ্ছেন।

মুখ্যমন্ত্রী আরও বলেন, সাঁওতালি অ্যাকাডেমি অলচিকি ভাষায় অভিধান প্রকাশ করেছে। তফসিলি জনজাতির ছাত্রছাত্রীদের জন্য নিয়মিত বৃত্তিও দেওয়া হচ্ছে।  

একই সঙ্গে তিনি দেশের অন্যান্য রাজ্যে আদিবাসীদের উপর অত্যাচারের প্রসঙ্গও তোলেন। তাঁর প্রশ্ন, মণিপুর, রাজস্থান বা মধ্যপ্রদেশে যখন আদিবাসীদের উপর হামলার ঘটনা ঘটেছে, তখন কেন সেই বিষয়ে প্রতিবাদ শোনা যায়নি।

মুখ্যমন্ত্রী জানান, ডেরেক ও ব্রায়ান এবং সুদীপ বন্দ্য়োপাধ্যায়কে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময় চেয়ে আদিবাসী উন্নয়ন নিয়ে রাজ্যের রিপোর্ট জমা দিতে বলবেন।

Advertisement

প্রসঙ্গত, এদিন উত্তরবঙ্গ সফরে এসে আদিবাসী সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু(Droupadi Murmu) মন্তব্য করেছিলেন, অনুষ্ঠানে বহু ফাঁকা চেয়ার দেখে মনে হচ্ছে হয়তো সবাইকে আসতে বাধা দেওয়া হয়েছে। সেই মন্তব্যকে কেন্দ্র করেই রাজনৈতিক বিতর্ক তৈরি হয়। রাষ্ট্রপতি আরও ইঙ্গিত দেন যে, মুখ্যমন্ত্রী তাঁকে স্বাগত জানাতে আসেননি এবং কোনও মন্ত্রীও উপস্থিত ছিলেন না।

বিধানসভা ভোটের আবহে এই ইস্যু আগামিদিনে আরও বড় বিতর্কের রূপ নিতে পারে, মত রাজনৈতিক মহলের।

 

Read more!
Advertisement
Advertisement