Advertisement

'১০ বছর কী করেছেন, সব ফাঁস করে দেব,’ নাম না করে শুভেন্দুকে নিশানা মমতার?

২১ জুলাইয়ের শহিদ স্মরণসভা থেকে নাম না করেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, রাজ্যে আইনশৃঙ্খলা রক্ষার বদলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৃণমূলের সংগঠনকে দুর্বল করার চেষ্টা চলছে।

২১ জুলাইয়ের মঞ্চে বক্তব্য রাখছেন মমতা।-ফাইল ছবি২১ জুলাইয়ের মঞ্চে বক্তব্য রাখছেন মমতা।-ফাইল ছবি
Aajtak Bangla
  • 21 Jul 2026,
  • अपडेटेड 2:16 PM IST
  • ২১ জুলাইয়ের শহিদ স্মরণসভা থেকে নাম না করেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
  • তাঁর অভিযোগ, রাজ্যে আইনশৃঙ্খলা রক্ষার বদলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৃণমূলের সংগঠনকে দুর্বল করার চেষ্টা চলছে।

২১ জুলাইয়ের শহিদ স্মরণসভা থেকে নাম না করেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, রাজ্যে আইনশৃঙ্খলা রক্ষার বদলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৃণমূলের সংগঠনকে দুর্বল করার চেষ্টা চলছে।

এই প্রসঙ্গেই কড়া হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, 'মুখ খুলতে বাধ্য করবেন না। আপনি ১০ বছর তৃণমূলে থেকে কী করেছেন, সব জানি। মুখ খুললে আপনার মুখোশ খুলে দেব।'

সভামঞ্চ থেকেই বিজেপির বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ তোলেন তিনি। মমতার দাবি, ২১ জুলাইয়ের কর্মসূচি বানচাল করতে সোমবার রাতে বিজেপি সমর্থিত দুষ্কৃতীরা বিদ্যুতের তার কেটে দেয়। এই অভিযোগের সূত্র ধরেই বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, 'ওরা তারকাটা পার্টি।'

এদিন শহিদ পরিবারের সদস্যরা নানা প্রলোভন উপেক্ষা করে কালীঘাটে তৃণমূলের শহিদ স্মরণসভায় যোগ দিয়েছেন বলেও দাবি করেন মমতা। তাঁদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, শহিদদের আত্মত্যাগকে মানুষ এখনও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন।

কালীঘাটের সভামঞ্চে এদিন উপস্থিত ছিলেন কীর্তি আজাদ, বাবুল সুপ্রিয়, শোভনদেব চট্টোপাধ্যায়, সৌগত রায়, মহুয়া মৈত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সাগরিকা ঘোষ, প্রতিমা মণ্ডল, গৌতম দেব, বিমান বন্দ্যোপাধ্যায়, অশোক দেব, রাজীব কুমার-সহ তৃণমূলের একাধিক শীর্ষ নেতা।

 

Read more!
Advertisement
Advertisement