
রাজ্যের রোগী এবং রোগীর পরিবারের সমস্যা মেটাতে উদ্যোগী হল স্বাস্থ্য দফতর। এবার থেকে আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা নিয়ে সরকারি বা বেসরকারি হাসপাতালে সমস্যায় পড়তে হবে না। সেই মতো হাসপাতালগুলিকে কঠোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। তাদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, এবার থেকে সরকারি বা বেসরকারি হাসপাতালে একজন করে মেডিক্যাল কোঅর্ডিনেটর (মেডকো) নিয়োগ করা বাধ্যতামূলক। ভাবছেন এই ব্যক্তির আবার কাজ কী? কীভাবে এই ব্যক্তি আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা নিয়ে সমস্যা মেটাবে? আসুন পুরোটা জেনে নেওয়া যাক।
কী কাজ করবেন মেডিক্যাল কোঅর্ডিনেটর?
এটা স্পষ্ট করে দেওয়া হয়েছে স্বাস্থ্য দফতরের নির্দেশিকায়। তারা জানিয়েছে, মেডিক্যাল কোঅর্ডিনেটর আদতে সরকারি ও বেসরকারি হাসপাতালের সঙ্গে প্রধানমন্ত্রী আরোগ্য মিত্র (পিএমএএম) ও স্বাস্থ্যবিমা কর্তৃপক্ষের মধ্যে কোঅর্ডিনেশের কাজ করবে। যার ফলে রোগীরা খুব সহজেই সরকারি হেলথ স্কিমের মাধ্যমে চিকিৎসা করাতে পারবেন। তাদের ক্লেম পেতে সমস্যায় পড়তে হবে না।
কী দায়িত্ব রয়েছে মেডকোর?
কে হতে পারবেন মেডকো?
এই বিষয়ে নির্দিষ্ট নির্দেশিকা রয়েছএ ন্যাশনাল হেলথ অথারিটি। তারা জানিয়েছে, মেডকো পদটির জন্য একজন চিকিৎসকই সবথেকে যোগ্য ব্যক্তি। তবে অন্য ব্যক্তিরাও মেডকো হতে পারেন। এই ব্যক্তিদের অবশ্য হাসপাতাল কীভাবে কাজ করে, মেডিক্যাল বিলিং, ইনস্যুরেন্সের বেনিফিট, প্যাকেজ এবং মেডিক্যাল ডকুমেন্টেশন সম্পর্কে জানতে হবে।
কেন এই নির্দেশিকা?
সরকার মনে করছে, আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার মতো মেডিক্যাল ইনস্যুরেন্সগুলির ক্লেম করতে গিয়ে অনেক সময়ই সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হয়। তাই তারা চাইছে সরকারি এবং বেসরকারি হাসপাতালে মেডকোদের নিয়োগ করতে। এতে রোগীরা দ্রুত পরিষেবা পাবে। তাঁদের ক্লেমে প্রসেস করার জন্য হয়রান হতে হবে না।
মাথায় রাখতে হবে, ইতিমধ্যেই রাজ্যে চালু হয়ে গিয়েছে আয়ুষ্মান ভারত। এর মাধ্যমে একটি পরিবার বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন। আর যাঁরা এই কার্ড পাচ্ছেন না, তাঁরা মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা করিয়ে একই সুবিধা পাবেন।