Meyera Rat Dokhol Koro Protest: কলকাতার রাজপথ দখল মেয়েদের, মাঝরাতে জেলায় জেলায় মিছিল-স্লোগান

Aajtak Bangla | কলকাতা | 15 Aug 2024, 1:52 AM IST

আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী ডাক্তারকে ধর্ষণ ও নৃশংস খুনের ঘটনায় গোটা দেশে তোলপাড় চলছে। দেশজুড়ে হাসপাতালে কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়ার ডাক্তাররা। পশ্চিমবঙ্গের সব হাসপাতালে জুনিয়ার ডাক্তারদের কর্মবিরতি আন্দোলন চলছে। এহেন পরিস্থিতিতে নজিরবিহীন প্রতিবাদে রাজ্যের মহিলারা। আজ অর্থাত্‍ ১৪ অগাস্ট মধ্যরাতে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে রাস্তায় নামলেন মহিলারা। এই প্রতিবাদে সামিল পুরুষরাও।

Kolkata Protest Kolkata Protest

আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী ডাক্তারকে ধর্ষণ ও নৃশংস খুনের ঘটনায় গোটা দেশে তোলপাড় চলছে। দেশজুড়ে হাসপাতালে কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়ার ডাক্তাররা। পশ্চিমবঙ্গের সব হাসপাতালে জুনিয়ার ডাক্তারদের কর্মবিরতি আন্দোলন চলছে। এহেন পরিস্থিতিতে নজিরবিহীন প্রতিবাদে রাজ্যের মহিলারা। আজ অর্থাত্‍ ১৪ অগাস্ট মধ্যরাতে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে রাস্তায় নামলেন মহিলারা। এই প্রতিবাদে সামিল পুরুষরাও। কলকাতা থেকে 'মেয়েরা রাত দখল করো' প্রতিবাদ ছড়িয়ে পড়েছে গোটা দেশে। 



 

1:14 AM (2 years ago)

আরজি করে মাথা ফাটল পুলিশের

Posted by :- Soumick Majumdar

আরজি করে ধুন্ধুমার, ভাঙচুর, মাথা ফাটল পুলিশের, পরিস্থিতি নিয়ন্ত্রণে নামল ব়্যাফ। 

12:57 AM (2 years ago)

আন্দোলনকারীদের মঞ্চ ভাঙচুর দুষ্কৃতীদের, উল্টে দেওয়া হল পুলিশের গাড়ি

Posted by :- Soumick Majumdar

আরজি করে ধুন্ধুমার, আন্দোলনকারীদের মঞ্চ ভাঙচুর, উল্টে দেওয়া হল পুলিশের গাড়ি।

12:37 AM (2 years ago)

আরজি কর মেডিক্যাল কলেজে ভাঙচুর

Posted by :- Soumick Majumdar

আরজি কর মেডিক্যাল কলেজের সামনে উত্তেজনা। ভাঙা হল ব্যারিকেড, এছাড়াও ভাঙচুর করা হয়েছে একাধিক চেয়ার ও গাড়ি। বিক্ষুব্ধ জনতা হাসপাতাল চত্বরে প্রবেশ করে এবং গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ। হাসপাতালের বাইরে বিশাল সংখ্যক জনতা বিক্ষোভ করে এবং তারপর ব্যারিকেড ভেঙে হাসপাতালের ভিতরে থাকা গাড়ি ভাঙচুর করা হয়।

12:19 AM (2 years ago)

শ্যামবাজার, সল্টবেকে হাজার হাজার মানুষের জমায়েত

Posted by :- Soumen Karmakar

শ্যামবাজার, সল্টবেকে হাজার হাজার মানুষের জমায়েত। 

11:58 PM (2 years ago)

কলকাতার রাস্তা দখল মেয়েদের

Posted by :- Soumen Karmakar

কলকাতার রাস্তা দখল করলেন মেয়েরা। কলকাতার বিভিন্ন এলাকায় মিছিল করেছে সাধারণ মানুষ। বিশেষত মহিলারা। ৮ থেকে ৮০ সবাই রাস্তায় নেমেছেন। 

11:37 PM (2 years ago)

'রাত দখলে'র ডাকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে জমায়েত। 

Posted by :- Soumick Majumdar

'রাত দখলে'র ডাকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে জমায়েত। মহিলাদের পাশাপাশি জড়ো হয়েছেন পুরুষরাও।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনের ছবি
11:26 PM (2 years ago)

Meyera Raat Dokhol Karo: ডাকবাংলো মোড়, বারাসাতের ছবি

Posted by :- Soumick Majumdar

রাজ্যের বিভিন্ন প্রান্তে ‘মেয়েরা রাত দখল কর’ প্রতিবাদ কর্মসূচি চলছে। ডাকবাংলো মোড়, বারাসাতে জড়ো মহিলাদের পাশাপাশি সামিল হয়েছেন পুরুষরাও। 

'রাত দখলে'র ডাকে বারাসাতে জমায়েত মহিলাদের
11:17 PM (2 years ago)

যাদবপুর এইটবি-তে রাত দখলের প্রস্তুতি, দত্তপুকুরে বৃষ্টির মধ্যেই জমায়েত

Posted by :- Soumick Majumdar

'রাত দখলে'র ডাকে সাড়া দিয়ে দত্তপুকুর নিবাধুই স্কুল খেলার মাঠ থেকে এদিন মিছিল শুরু হয়। বৃষ্টি উপেক্ষা করে মিছিল নীলগঞ্জ রোড ধরে শেষ হয় দত্তপুকুর থানায়। 

'রাত দখলে'র ডাকে সামিল মহিলারা।

 

11:06 PM (2 years ago)

দত্তপুকুরে বিরাট মিছিল মহিলাদের

Posted by :- Jagrick Dey

দত্তপুকুর নিবাধুই স্কুল খেলার মাঠ থেকে শুরু হয় বিরাট মিছিল। বৃষ্টি উপেক্ষা করে সেই মিছিল নীলগঞ্জ রোড ধরে শেষ হয় দত্তপুকুর থানায়।  

10:45 PM (2 years ago)

চুঁচুড়া, বাঘাযতীনের রাত দখলের প্রস্তুতি, যাদবপুরেও বাড়ছে ভিড়

Posted by :- Soumick Majumdar

চুঁচুড়া, বাঘাযতীনের রাত দখলের প্রস্তুতি, যাদবপুরেও বাড়ছে ভিড়। প্ল্যাকার্ড, মোমবাতি হাতে, গান-স্লোগানে 'রাত দখল' মহিলাদের

9:36 PM (2 years ago)

রাজ্যজুড়ে বিভিন্ন স্থানে মহিলাদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ

Posted by :- Soumick Majumdar

রাজ্যজুড়ে বিভিন্ন স্থানে মহিলাদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। রাস্তায় ফ্ল্যাশ জ্বালিয়ে, প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ মিছিলে সামিল মহিলারা।

বসিরহাটে মিছিল মহিলাদের

 

8:24 PM (2 years ago)

'রাত দখল'কে সমর্থন তৃণমূলের সুখেন্দুশেখর রায়, প্রতিমা মণ্ডল, তন্ময় ঘোষদের

Posted by :- Soumick Majumdar

'রাত দখল'-এ সমর্থন তৃণমূলের সুখেন্দুশেখর রায়, প্রতিমা মণ্ডল, তন্ময় ঘোষ, শান্তনু সেনদের। অন্যদিকে কটাক্ষ কুণাল, উদয়নের।

8:18 PM (2 years ago)

RG Kar: ভাইস চ্যান্সেলরদের জরুরি বৈঠকে ডাকলেন রাজ্যপাল

Posted by :- Soumick Majumdar

ভাইস চ্যান্সেলরদের জরুরি বৈঠকে ডাকলেন রাজ্যপাল। অবিলম্বে ছাত্রী, মহিলা কর্মচারী এবং অশিক্ষক কর্মচারীদের সুরক্ষা প্রদানের দাবি করলেন তিনি।

8:15 PM (2 years ago)

জেলায় জেলায় 'রাত দখল'-এ মেয়েরা

Posted by :- Soumick Majumdar

 ১১.৫৫ নাগাদ যাদবপুর, অ্য়াকাডেমি, কলেজ স্ট্রিটে একই সঙ্গে জমায়েত করবেন মহিলারা। এর পাশাপাশি জেলায় জেলায় বিভিন্ন স্থানেও 'রাত দখল'-এর কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

7:00 PM (2 years ago)

'রাত দখল'-এ যৌন কর্মীরাও

Posted by :- Madhurma Dev

দুর্বারের সভানেত্রী বিশাখা লস্কর জানিয়েছেন, তাঁরা এই আন্দোলনে থাকছেন। যৌনকর্মীরা আজ মিছিল করে কলেজ স্কোয়্যার যাবেন। রাত ১১ টায় থেকে তারা মিছিল শুরু করবেন।

6:23 PM (2 years ago)

রাত দখল প্রতিবাদে যৌনকর্মীরাও

Posted by :- Arindam

মেয়েদের রাত দখল অভিযানে সামিল হচ্ছেন সোনাগাছির যৌনকর্মীরাও। যৌনকর্মীদের সংগঠন দুর্বার জানাল, রাত ১১টা সোনাগাছিতে জমায়েত হবেন তাঁরা। তারপর পদযাত্রা করে যাবেন কলেজ স্কোয়্যারে।

6:16 PM (2 years ago)

রাতে থাকবে বাড়তি বাস

Posted by :- Arindam

আজ গভীর রাতে কলকাতা ওলা, উবার অ্যাপ ক্যাব অপারেটর অ্যান্ড ড্রাইভার ইউনিয়ন-এর সব গাড়ি রাস্তায় থাকবে। কলকাতা বাস-ও-পেডিয়া আজ রাতে বিনামূল্যে মহিলাদের পরিষেবা দেবে বলে জানিয়েছে। হাওড়া, শিয়ালদহ, শ্যামবাজার একাধিক রুটে চলবে তাদের বাস।

6:06 PM (2 years ago)

স্পেশাল মেট্রো চালাবে রেল

Posted by :- Arindam

আরজি কর কাণ্ডের জেরে ‘মেয়েদের রাত দখলের’ কর্মসূচির জন্য বাড়তি মেট্রো চালানোর সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো। কলকাতা মেট্রোর কাছে বারবার আবেদন জমা পড়েছিল, যাতে বুধবার রাতের জন্য মেট্রোর সংখ্যা বাড়ানো হয়। পূর্বরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, শেষ মেট্রোর সময়ে পরিবর্তন হচ্ছে না। ১০টা ৪০ মিনিটেই শেষ মেট্রো চলবে। তবে, তার আগে রাত ১০টায় দমদম এবং কবি সুভাষ থেকে একটি করে বাড়তি মেট্রো চালানো হবে। আবার ১০টা ২০ মিনিটে বাড়তি আর একটি ট্রেন চলবে। দুটি মেট্রোই সব স্টেশনে থামবে।

6:03 PM (2 years ago)

আজ রাতের দখল নেবেন মহিলারা

Posted by :- Arindam

আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী ডাক্তারকে ধর্ষণ ও খুনের প্রতিবাদে অভিনব ঘটনা ঘটতে চলেছে আজ রাতে। কলকাতা থেকে যে প্রতিবাদ ছড়িয়ে পড়েছে গোটা দেশে। বাংলা সহ দেশের সব মহিলা আজ রাতে নামছেন পথে। স্বাধীনতা দিবসের রাতের দখল নিচ্ছেন মহিলারা।

মেয়েদের রাত দখল প্রতিবাদ