Advertisement

Muharram Guidelines: মহরমে অস্ত্র নিয়ে শোভাযাত্রা করা যাবে না, DJ-ও বন্ধ, একাধিক কড়া নির্দেশ লালবাজারের

হু বছর ধরে যে শোভাযাত্রাগুলি বেরোচ্ছে, শুধুমাত্র সেগুলিই অনুমতি পাবে। কোনও শোভাযাত্রায় অস্ত্র বা অস্ত্রের মতো দেখতে বস্তু প্রদর্শন করা যাবে না।  অতিরিক্ত উঁচু তাজিয়া তৈরি না করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে রাস্তায় থাকা বিদ্যুতের তার বা কেবল লাইনের ক্ষতির আশঙ্কা তৈরি না হয়।

মহরমমহরম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Jun 2026,
  • अपडेटेड 10:31 AM IST

মহরম উদযাপন নিয়ে কড়া নির্দেশিকা জারি করল লালবাজার। ২৬ জুন শুক্রবার মহরম। এদিন কলকাতায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে নির্দেশিকা জারি হয়। নতুন করে কোনও শোভাযাত্রার অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে লালবাজার। সেইসঙ্গে অস্ত্র ও ডিজে বাজানো নিয়েও নিষেধাজ্ঞা জারি হয়েছে। 

লালবাজারের নির্দেশিকা অনুযায়ী, বহু বছর ধরে যে শোভাযাত্রাগুলি বেরোচ্ছে, শুধুমাত্র সেগুলিই অনুমতি পাবে। কোনও শোভাযাত্রায় অস্ত্র বা অস্ত্রের মতো দেখতে বস্তু প্রদর্শন করা যাবে না।  অতিরিক্ত উঁচু তাজিয়া তৈরি না করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে রাস্তায় থাকা বিদ্যুতের তার বা কেবল লাইনের ক্ষতির আশঙ্কা তৈরি না হয়।

মহরমের মিছিলে ডিজে বাজানোর উপর সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা থাকছে। মাইক ব্যবহার করা যাবে, তবে নির্দিষ্ট শব্দসীমার মধ্যে। শব্দদূষণ যাতে না হয় সেদিকে নজরে রাখতে বলা হয়েছে থানাগুলিকে। এছাড়া, শোভাযাত্রা থেকে কোনও উস্কানিমূলক বা সংবেদনশীল বার্তা দেওয়া যাবে না।

শোভাযাত্রার রুট, নিরাপত্তা ব্যবস্থা এবং অন্যান্য বিষয় খতিয়ে দেখা হচ্ছে। মহরমের শোভাযাত্রায় যাতে কোনও বিশৃঙ্খলা না হয় সেই নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার রাস্তায় অতিরিক্ত পুলিশ থাকবে। উচ্চ নিরাপত্তা জারি থাকবে।

ইসলাম ধর্মের মানুষের জন্য মহরম একটি গুরুত্বপূর্ণ উৎসব। ইসলামি বর্ষপঞ্জির প্রথম মাসই হল মহরম। আল কোরানের বিধান অনুযায়ী এই মাসটি পবিত্র, তাই এই মাসটি ইসলাম ধর্মের মানুষদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। প্রাচীনকাল থেকে মহরম, ইসলাম ধর্মের মানুষদের কাছে পবিত্র হিসাবে গণ্য করা হয়। মহরমের মাসে শোক পালন করেন ও নিজেদের সমস্ত খুশি ত্যাগ করেন ইসলাম ধর্মাবলম্বীরা। মহরমকে কোনও উৎসব হিসাবে না, এটি অধর্মের উপর ধর্মের জয়ের প্রতীক হিসাবে মনে করা হয়।

Read more!
Advertisement
Advertisement