Advertisement

Murshidabad News: সিদ্দিকুল্লা চৌধুরীর কনভয়ের ধাক্কায় জখম শিশু, প্রতিবাদে বিক্ষোভ বেলডাঙায়

পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল মুর্শিদাবাদ। রাজ্যের গণশিক্ষা প্রসার ও গ্রন্থাগার দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর কনভয়ের একটি গাড়ির ধাক্কায় এক শিশু গুরুতর আহত হয়। এই ঘটনার পরেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সিদ্দিকুল্লা চৌধুরীর কনভয়ের একটি গাড়ির ধাক্কায় এক শিশু গুরুতর আহত হয়। সিদ্দিকুল্লা চৌধুরীর কনভয়ের একটি গাড়ির ধাক্কায় এক শিশু গুরুতর আহত হয়।
বিশাল দাস
  • মুর্শিদাবাদ  ,
  • 08 Feb 2026,
  • अपडेटेड 2:14 PM IST
  • পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল মুর্শিদাবাদ।
  • সিদ্দিকুল্লা চৌধুরীর কনভয়ের একটি গাড়ির ধাক্কায় এক শিশু গুরুতর আহত হয়।
  • এই ঘটনার পরেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।

Murshidabad Accident: পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল মুর্শিদাবাদ। রাজ্যের গণশিক্ষা প্রসার ও গ্রন্থাগার দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর কনভয়ের একটি গাড়ির ধাক্কায় এক শিশু গুরুতর আহত হয়। এই ঘটনার পরেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে পুলিশের বাহিনী। এলাকায় উত্তেজনা থাকার কারণে বড় সংখ্যায় পুলিশ মোতায়েন রয়েছে।

ঘটনাটি ঘটেছে শনিবার মুর্শিদাবাদের বেলডাঙা থানার অন্তর্গত রেজিনগর থানার কাশীপুর গ্রামে।

জানা গিয়েছে, শনিবার একটি জনসভায় যোগ দিতে কাশীপুর গ্রামে যান পশ্চিমবঙ্গ সরকারের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। সভাস্থলে যাওয়ার সময় তাঁর কনভয়ের একটি গাড়ি রাস্তার পাশে থাকা এক শিশুকে ধাক্কা মারে। ধাক্কার ফলে শিশুটি ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

স্থানীয় সূত্রে খবর, শিশুটির মাথা ও শরীরের বিভিন্ন অংশে আঘাত লাগে। সঙ্গে সঙ্গে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা তাকে দ্রুত মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। ক্ষুব্ধ স্থানীয়রা কনভয়কে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অভিযোগ ওঠে, কনভয়ের গাড়িগুলি অতি দ্রুত গতিতে চলছিল। কিছুক্ষণের জন্য পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। তবে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

এদিকে, গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কনভয়ের গাড়িটি কার ছিল এবং কীভাবে দুর্ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

রিপোর্টার- সব্যসাচী ব্যানার্জি

Read more!
Advertisement
Advertisement