Advertisement

Naihati Boro Maa: নৈহাটির বড়মা দর্শন ও ভোগ সংক্রান্ত নয়া প্ল্যান, অনুদানের হিসেবও প্রকাশ করা হবে প্রতি সপ্তাহে

আরও বড় ভবনা নিয়ে আসতে চলছে সম্প্রতি তৈরি হওয়া নৈহাটি বড়মা মন্দির কমিটি। পুরনো ও নতুন সদস্যরা মিলে নৈহাটির বড়মা মন্দিরের জনপ্রিয়তা আরও বৃদ্ধির পাশাপাশিই দর্শকদের জন্যও একগুচ্ছ ভাবনা নিয়ে আসছে। কী কী পরিকল্পনা রয়েছে তাঁদের?

নৈহাটির বড়মা মন্দিরনৈহাটির বড়মা মন্দির
Aajtak Bangla
  • নৈহাটি ,
  • 13 Aug 2026,
  • अपडेटेड 12:49 PM IST
  • তৈরি হয়েছে নৈহাটি বড়মা মন্দিরের নয়া কমিটি
  • ভোগ এবং দর্শকদের জন্যও একগুচ্ছ ভাবনা
  • কী কী পরিকল্পনা রয়েছে তাঁদের?

বড়মা-এর সেবার পাশাপাশি আরও বড় ভবনা নিয়ে আসতে চলছে সম্প্রতি তৈরি হওয়া নৈহাটি মন্দির নতুন কমিটি। ২১ জনকে নিয়ে তৈরি হয়েছে নৈহাটি বড়কালী পুজো কমিটির নয়া ট্রাস্ট। পুরনো ও নতুন সদস্যরা মিলে নৈহাটির বড়মা মন্দিরের জনপ্রিয়তা আরও বৃদ্ধির পাশাপাশিই দর্শকদের জন্যও একগুচ্ছ ভাবনা নিয়ে আসছে। কী কী পরিকল্পনা রয়েছে তাঁদের? 

এবারের নৈহাটি বড় কালী পুজো সমিতি ট্রাস্ট ২০২৬ কমিটির সভাপতি পদে বসেছেন চিকিৎসক ডা. এইচ এস পাঠক,  সহ-সভাপতির পদে এসেছেন মদন বিশ্বাস। সম্পাদকের পদে বহাল রয়েছেন তাপস ভট্টাচার্য। যুগ্ম সম্পাদকের পদে রয়েছেন কমল কুমার ঘোষ। ৮ জনের একটি অ্যাডভাইজারি কমিটিও গঠন করা হয়েছে নৈহাটির বড়মা মন্দিরের সুষ্ঠু পরিচালনার লক্ষ্যে। 

বড়মা মন্দিরের মুখপাত্র অনন্ত চট্টোপাধ্যায় বলেন, 'দর্শনার্থীদের জন্য আমাদের নতুন ভাবনা রয়েছে। সকলে যাতে সুষ্ঠু ভাবে, শান্তি করে পুজো দিতে পারেন, সেদিকে নজর রাখব আমরা। প্রয়োজনে একটি নজরদারি কমিটিও তৈরি করা হবে।' তিনি আরও বলেন, 'বড়মার পুজোর পাশাপাশি আমরা জনসেবার কাজ আরও বৃহত্তর আকারে করতে চাই। দাঁতব্য চিকিৎসালয় আরও বড় করতে চাই।' এছাড়াও নয়া এই কমিটি বড়মার ভোগের ব্যাপ্তি বাড়ানো নিয়েও চিন্তাভাবনা করছে। 

রাজ্যে পালাবদল হতেই মন্দির পরিচালনা কমিটির আর্থিক স্বচ্ছতা ও কাজকর্ম নিয়ে নানা অভিযোগ উঠছিল। সে প্রসঙ্গে মুখপাত্র বলেন, 'পুরনো সমস্ত বিতর্ক সরিয়ে নতুন ভাবনাচিন্তার জন্যই তো এই কমিটি নতুন করে তৈরি করা হল। এবার থেকে ব্যাঙ্কিং সিস্টেমে আনা হবে পুজোর অনুদান। হিসেব রাখা হবে মায়ের গয়নার। প্রতি সপ্তাহে অনুদানের হিসেব মন্দিরে টাঙানো হবে।'

 

Read more!
Advertisement
Advertisement