Advertisement

Nandigram Rejinagar By Election 2026: রাত পোহালেই রেজিনগর-নন্দীগ্রামে ভোট, ৭১ কোম্পানি বাহিনী মোতায়েন

Nandigram and Rejinagar By Election 2026: রাত পোহালেই উপনির্বাচন। মঙ্গলবার সকাল থেকেই ভোটের লাইনে দাঁড়াবেন রেজিনগর ও নন্দীগ্রামের ভোটাররা।

দুই কেন্দ্রেই উপনির্বাচন ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে।দুই কেন্দ্রেই উপনির্বাচন ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Oct 2026,
  • अपडेटेड 8:46 PM IST
  • রাত পোহালেই উপনির্বাচন।
  • দুই কেন্দ্রেই উপনির্বাচন ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে।
  • নিরাপত্তা নিয়েও কোনও ফাঁক রাখতে চাইছে না প্রশাসন।

Nandigram and Rejinagar By Election 2026: রাত পোহালেই উপনির্বাচন। মঙ্গলবার সকাল থেকেই ভোটের লাইনে দাঁড়াবেন রেজিনগর ও নন্দীগ্রামের ভোটাররা। দুই কেন্দ্রেই উপনির্বাচন ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। ইতিমধ্যেই দুই জায়গার ডিসিআরসি বা ডিস্ট্রিবিউশন কাম রিসেপশন সেন্টারে ব্যস্ততা চরমে। ভোটকর্মীদের হাতে তুলে দেওয়া হচ্ছে প্রয়োজনীয় সামগ্রী।

নিরাপত্তা নিয়েও কোনও ফাঁক রাখতে চাইছে না প্রশাসন। রেজিনগর ও নন্দীগ্রাম মিলিয়ে মোতায়েন করা হচ্ছে মোট ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তার মধ্যে রেজিনগরের জন্য থাকছে ৩৪ কোম্পানি। নন্দীগ্রামে মোতায়েন থাকবে ৩৭ কোম্পানি।

দুই কেন্দ্রের মধ্যে নন্দীগ্রামেই স্পর্শকাতর বুথের সংখ্যা বেশি। নির্বাচন কমিশনের নজরে মোট ৭৯টি স্পর্শকাতর বুথ রয়েছে। সেই বুথগুলিতে নিরাপত্তার বিষয়ে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর।

ভোট কখন শুরু?
মঙ্গলবার সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হবে। ভোট চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।  

রেজিনগরে মোট ভোটকেন্দ্র বা বুথের সংখ্যা ২৮২।
নন্দীগ্রামে রয়েছে ৩১৫টি বুথ।

ফলে দুই কেন্দ্র মিলিয়ে ভোটগ্রহণ পর্ব চালনার জন্য বিপুল সংখ্যক ভোটকর্মী ও নিরাপত্তাকর্মীকে কাজে নামানো হচ্ছে।

কত ভোটার?
নন্দীগ্রামে মোট ভোটারদের মধ্যে পুরুষের সংখ্যা ১,৩৮,৯৫৫। মহিলা ভোটার রয়েছেন ১,২৭,৪৬৩ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন এক জন।

অন্য দিকে রেজিনগরে পুরুষ ভোটারের সংখ্যা ১,৩৫,০১৪। মহিলা ভোটার রয়েছেন ১,২২,৬৩৮ জন। এই কেন্দ্রে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন পাঁচ জন।

ফল ঘোষণা কবে?
মঙ্গলবার ভোটগ্রহণ শেষ হওয়ার পর ইভিএমগুলি নির্দিষ্ট নিরাপত্তাব্যবস্থায় রাখা হবে। তার পর শুরু হবে গণনার প্রস্তুতি। আগামী ৯ অক্টোবর দুই কেন্দ্রের উপনির্বাচনের ফল প্রকাশ হওয়ার কথা।

বিধানসভা নির্বাচনের পর ফের ভোটের ময়দানে নন্দীগ্রাম ও রেজিনগর। শেষ মুহূর্তে দুই কেন্দ্রেই রাজনৈতিক উত্তাপ বাড়ছে। এখন নজর মঙ্গলবারের ভোটে।   

Read more!
Advertisement
Advertisement