Advertisement

NCPI and PM Modi: শুক্রবার NCPI এর সঙ্গে ব্রেকফাস্ট প্রধানমন্ত্রীর, আজ শাহ বৈঠকে মুর্শিদাবাদের ৩ MP

শুক্রবার সকালে শিবসেনা এবং এনসিপিআই-এর সাংসদদের নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রেকফাস্ট করবেন। এই সকল সাংসদদের সেই মর্মে আমন্ত্রণ জানানো হয়েছে। আর এই ব্রেকফাস্টের দিকেই এখন জাতীয় রাজনীতির নজর। প্রধানমন্ত্রী ঠিক কী বার্তা দেন এই সব সাংসদদের, সেটাই বোঝার চেষ্টা চলছে।

শুক্রবার NCPI এর সঙ্গে ব্রেকফাস্ট প্রধানমন্ত্রীরশুক্রবার NCPI এর সঙ্গে ব্রেকফাস্ট প্রধানমন্ত্রীর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Aug 2026,
  • अपडेटेड 6:00 PM IST
  • শুক্রবার সকালে শিবসেনা এবং এনসিপিআই-এর সাংসদদের নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রেকফাস্ট করবেন
  • এই সকল সাংসদদের সেই মর্মে আমন্ত্রণ জানানো হয়েছে
  • এই ব্রেকফাস্টের দিকেই এখন জাতীয় রাজনীতির নজর

শুক্রবার সকালে শিবসেনা এবং এনসিপিআই-এর সাংসদদের নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রেকফাস্ট করবেন। এই সকল সাংসদদের সেই মর্মে আমন্ত্রণ জানানো হয়েছে। আর এই ব্রেকফাস্টের দিকেই এখন জাতীয় রাজনীতির নজর। প্রধানমন্ত্রী ঠিক কী বার্তা দেন এই সব সাংসদদের, সেটাই বোঝার চেষ্টা চলছে। অনেকেই মনে করছেন, ভবিষ্যতে ঠিক কীভাবে কাজ করতে হবে এই সব সাংসদদের, তার একটা আভাস দিতে পারেন প্রধানমন্ত্রী।

আসলে বিধানসভা ভোটে ভরাডুবির পর তৃণমূল কংগ্রেস ছেড়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন ২০ জন সাংসদ। আর এনসিপিআই ইতিমধ্যেই এনডিএ-তে যোগ দিয়েছে। এমতাবস্থায় আবার আগামিকাল ব্রেকফাস্টে এনসিপিআই সাংসদদের আমন্ত্রণ করলেন প্রধানমন্ত্রী।

মুসলিম সাংসদরা বৈঠকে
বৃহস্পতিবার এনসিপিআই-তে যোগ দেওয়া তিন মুসলিম সাংসদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সংসদ ভবনে বৈঠক করবেন। আর এই বৈঠক ঘিরে তুঙ্গে উঠেছে রাজনৈতিক জল্পনা। অনেকেই মনে করছেন, এই সব মুসলিম সাংসদরা ঠিক কীভাবে কাজ করবেন, সেটা ঠিক হয়ে যাবে।

কারা থাকছেন এই বৈঠকে?
এই বৈঠকে থাকছেন আবু তাহির খান, খলিলুর রহমান ও ইউসুফ পাঠান। তিন জনই তৃণমূল ছেড়ে এনসিপিআই-এ যোগ দিয়েছেন। আর এনসিপিআই আবার যোগ দিয়েছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ-তে।

যদিও মাথায় রাখতে হবে, এখনও পর্যন্ত এই তিন সাংসদ এনডিএ-র বৈঠকে অংশ নেননি। টানা দ্বিতীয়বারও তাঁরা এনডিএ-র বৈঠকে অনুপস্থিত থেকেছেন।

তবে মঙ্গলবার দিল্লির বঙ্গভবনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে মধ্যাহ্নভোজে এই তিন সাংসদ উপস্থিত ছিলেন। তারপরই তাঁদের ভবিষ্যৎ নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়ে যায়।

কী আলোচনা হতে পারে আজ?
সূত্রের খবর, অমিত শাহের সঙ্গে বৈঠকে তাঁদের লোকসভা কেন্দ্রগুলির উন্নয়নের জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি তাঁদের ভবিষ্যৎ রাজনৈতিক রূপরেখা নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনার সম্ভাবনা রয়েছে।

তবে শুধু এই তিন সাংসদ নয়, এর পাশাপাশি বৈঠকে শতাব্দী রায়ও উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, শিবসেনা এবং এনসিপিআই-এর নতুন এনডিএ-সমর্থিত সাংসদদরা আগামিকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ব্রেকফাস্ট করবেন। তাঁদের সেই সময়ে বৈঠকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। আর এই বৈঠকও জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এখন দেখার সেই বৈঠকে এই তিন মুসলিম বিধায়ক উপস্থিত থাকেন কি না। 

Advertisement


 

 

Read more!
Advertisement
Advertisement