Advertisement

West Bengal Madrasa: শুক্রবার আর ছুটি নয় মাদ্রাসায়, নতুন নির্দেশিকা জারি রাজ্য সরকারের

পশ্চিমবঙ্গ সরকারের নয়া নির্দেশ অবিলম্বে চালু করার কথা বলা হয়েছে। আর এই নির্দেশ অনুযায়ী, সোমবার থেকে শনিবার পর্যন্ত নিয়মিত ক্লাস চালু থাকবে মাদ্রাসায়। সেই সঙ্গে প্রশাসনিক কাজকর্মও চালু রাখতে হবে। রবিবার থাকবে ছুটি। 

শুক্রবার আর ছুটি নয় মাদ্রাসায়শুক্রবার আর ছুটি নয় মাদ্রাসায়
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 28 Nov 2026,
  • अपडेटेड 1:48 PM IST
  • পশ্চিমবঙ্গ সরকারের নয়া নির্দেশ অবিলম্বে চালু করার কথা বলা হয়েছে
  • সোমবার থেকে শনিবার পর্যন্ত নিয়মিত ক্লাস চালু থাকবে মাদ্রাসায়
  • সেই সঙ্গে প্রশাসনিক কাজকর্মও চালু রাখতে হবে

ক্ষমতায় আসার পর শিক্ষা ব্যবস্থায় একের পর এক পরিবর্তন এনেছে পশ্চিমবঙ্গ সরকার। সেই মতো এবার রাজ্যের স্বীকৃত মাদ্রাসাগুলির সাপ্তাহিক ছুটির নিয়মেও বিরাট বদল আনা হল। এখন থেকে শুক্রবারের বদলে রবিবারই সাপ্তাহিক ছুটি থাকবে মাদ্রাসাগুলিতে। এমনই নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ অবিলম্বে কার্যকর করতে হবে। 

আসলে পশ্চিমবঙ্গের একাধিক মাদ্রাসায় শুক্রবার সাপ্তাহিক ছুটি দেওয়া হতো। তবে এবার সেই নিয়মেই বদল আনা হল। এখন থেকে শুক্রবার নয়, রবিবারই মাদ্রাসা বন্ধ রাখতে হবে।

গত ২৭ নভেম্বর, শুক্রবার একটি বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ। সেখানে রাজ্য সরকারের অনুমোদন পাওয়া সমস্ত মাদ্রাসাকে সরকারি নিয়ম মেনে, বলা ভাল, শিক্ষা ক্যালেন্ডার মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। 

কী বলা হয়েছে নির্দেশে?
পশ্চিমবঙ্গ সরকারের নয়া নির্দেশ অবিলম্বে চালু করার কথা বলা হয়েছে। আর এই নির্দেশ অনুযায়ী, সোমবার থেকে শনিবার পর্যন্ত নিয়মিত ক্লাস চালু থাকবে মাদ্রাসায়। সেই সঙ্গে প্রশাসনিক কাজকর্মও চালু রাখতে হবে। রবিবার থাকবে ছুটি। 

যদিও নির্ধারিত ধর্মীয় উৎসব এবং সরকারি ছুটির দিনগুলিতে এই নির্দেশ মেনে চলার প্রয়োজন নেই। সেগুলি এর আওতার বাইরে থাকবে।

আসলে এতদিন রাজ্যের বেশ কয়েকটি মাদ্রাসায় ছুটির নিয়ম ছিল আলাদা। এক্ষেত্রে শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকত। রবিবার খোলা থাকত। 

জুম্মার নমাজের জন্য শুক্রবার ছুটি দেওয়া হতো। পরিবর্তে রবিবার চলত ক্লাস। নতুন নির্দেশে সেই নিয়ম বন্ধ করা হল। এবার থেকে রাজ্যের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতোই মাদ্রাসাগুলিতেও রবিবার সাপ্তাহিক ছুটি থাকবে।

আসলে শিক্ষা ব্যবস্থায় একাধিক সংস্কারের পথে হাঁটছে রাজ্য সরকার। সম্প্রতি স্কুলের ফি, পোশাক এবং সিলেবাস নিয়েও বিভিন্ন পরিবর্তন আনা হয়েছে। এর আগে গত সেপ্টেম্বর মাসে রাজ্যের ২২টি জেলার একাধিক অস্বীকৃত মাদ্রাসা বন্ধের নির্দেশ দিয়েছিল সরকার। নথিপত্রে অসঙ্গতি, পরিকাঠামোর অভাব, শিক্ষক ও পড়ুয়ার অনুপাতের সমস্যা এবং অর্থের উৎস নিয়ে অনিয়মের অভিযোগে এই পদক্ষেপ করা হয়েছিল। এবার ছুটি নিয়ে নতুন নিয়ম চালু করল সরকার। 

Advertisement


 

Read more!
Advertisement
Advertisement