Advertisement

North Bengal Flood Alert: পাহাড় সহ উত্তরবঙ্গজুড়ে ব্যাপক দুর্যোগের পূর্বাভাস, কোন দিন, কোন জেলায় কত বৃষ্টি? বিস্তারিত

পাহাড়ি এলাকায় রাতভর বৃষ্টির কারণে তিস্তা নদীর জল হঠাৎ করে বেড়ে গেছে। সেচ দফতর ইতিমধ্যে দোমহনী থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত তিস্তা সংলগ্ন অঞ্চলে হলুদ সতর্কতা জারি করেছে। শুক্রবার সকাল থেকে তিস্তা নদীর জলস্তর বাড়তে থাকায় তিস্তা তীরবর্তী বাসিন্দারা উদ্বিগ্ন। শনিবার পর্যন্ত অতিভারী বৃষ্টি চলবে। আগামী ২৪ ঘণ্টায় বন্যার রূপ নিতে পারে।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতউত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Jun 2026,
  • अपडेटेड 12:48 PM IST

আষাঢের শুরুতে রাতভর টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। পাহাড়ে ধস নেমে বন্ধ NH10। ফুঁসছে তিস্তার জল। শিলিগুড়ি-গ্যাংটক সরাসরি যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গিয়েছে। ১১০ নং জাতীয় সড়কও বন্ধ। খারসাং থেকে শিলিগুড়ি পর্যন্ত তিন লেনের সড়ক ভেঙে গিয়েছে। দুধিয়া সেতু ভেঙে পড়ায় শিলিগুড়ি-মিরিক যোগাযোগও প্রায় বন্ধ হয়ে গিয়েছে। ভারী বৃষ্টিপাতে বন্যার আশঙ্কা বাড়ছে।

পাহাড়ি এলাকায় রাতভর বৃষ্টির কারণে তিস্তা নদীর জল হঠাৎ করে বেড়ে গেছে। সেচ দফতর ইতিমধ্যে দোমহনী থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত তিস্তা সংলগ্ন অঞ্চলে হলুদ সতর্কতা জারি করেছে। বৃহস্পতিবার রাতে ভারী বৃষ্টিতে তিস্তার জলস্তর ক্রমশ বাড়ছে। শুক্রবার সকাল থেকেই আকাশ মেঘলা রয়েছে। শুক্রবার সকাল থেকে তিস্তা নদীর জলস্তর বাড়তে থাকায় তিস্তা তীরবর্তী বাসিন্দারা উদ্বিগ্ন। শনিবার পর্যন্ত অতিভারী বৃষ্টি চলবে।

সিকিম, ভুটান ও দার্জিলিংয়ে ভারী বর্ষণের কারণে উত্তরবঙ্গে তিস্তাসহ বেশ কয়েকটি নদীর জলস্তর বাড়ছে। আগামী তিন দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে।

উত্তরবঙ্গের কোথায়, কত পরিমাণে বৃষ্টি?

উত্তরবঙ্গে আজ দিনভর বৃষ্টি 
আজ ১৯ জুন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর জেলার বেশিরভাগ জায়গায় এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলির অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা রয়েছে।

দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলার এক বা দুটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি (০৭-২০ সেমি) হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুর জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টি (০৭-১১ সেমি) হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও, মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলার এক বা দুটি জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। ৪০-৫০ কিমি প্রতি ঘণ্টায় দমকা হাওয়া বওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলির এক বা দুটি জায়গায় ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টায় ঝড়বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।

২০ জুন দার্জিলিং, কালিম্পঙে ভারী  থেকে অতি ভারী বৃষ্টি
২০ জুন, শনিবারও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর জেলা এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলির বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সেইসঙ্গে বজ্রপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি (০৭-২০ সেমি) হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলার এক বা দুটি জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং-এর এক বা দুটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে।

Advertisement

কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত (০৭-১১ সেমি) হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

এছাড়াও, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার এক বা দুটি স্থানে বজ্রবিদ্যুতের সঙ্গে ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টায় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলির এক-দুটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।

Read more!
Advertisement
Advertisement