Advertisement

North Bengal Bus Fare Hike: প্রচুর ট্রেন তো বাতিল, উত্তরবঙ্গের বাসের টিকিট ঘিরে হাহাকার, কতগুণ দাম বাড়ল?

উত্তরবঙ্গ হল বাঙালির ফেভারিট ডেস্টিনেশন। তাই উত্তরবঙ্গের ট্রেনের টিকিট সকালে ছাড়লে দুপুরের মধ্যেই হয়ে যায় ওয়েটিং লিস্ট। এতটাই চাহিদা থাকে ট্রেনের টিকিটের। আর এখন সেই লাইফলাইনই বন্ধ। কিন্তু হাজার হাজার মানুষের উত্তরবঙ্গ যাওয়ার প্ল্যান রেডি। আর হুট করে ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় তাঁরা বিপাকে পড়েছেন। এমন পরিস্থিতিতে বিকল্প হিসেবে অনেকেই বাসে যেতে চাইছেন উত্তরবঙ্গ। কিন্তু মুশকিল হল, এখন চাইলেও আর বাসের টিকিট মিলছে না।

বাসের টিকিটের দাম বৃদ্ধিবাসের টিকিটের দাম বৃদ্ধি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Sep 2026,
  • अपडेटेड 9:23 AM IST
  • উত্তরবঙ্গ হল বাঙালির ফেভারিট ডেস্টিনেশন
  • উত্তরবঙ্গের ট্রেনের টিকিট সকালে ছাড়লে দুপুরের মধ্যেই হয়ে যায় ওয়েটিং লিস্ট
  • হাজার হাজার মানুষের উত্তরবঙ্গ যাওয়ার প্ল্যান রেডি

নিম্নচাপের জেরে ভারী বৃষ্টি দেখেছে বাংলা। এমন পরিস্থিতিতে নিউ ফরাক্কা স্টেশনের কাছে রেললাইনে ধস নামার জেরে উত্তরবঙ্গে ট্রেন চলাচল ব্যাহত। বাতিল হচ্ছে একের পর এক ট্রেন। কিছু ট্রেন চালানো হচ্ছে ঘুরপথে। এমতাবস্থায় অনেকে বাসেই যেতে চাইছেন উত্তরবঙ্গ। আর একসঙ্গে অনেক মানুষ বাসের টিকিটের দিকে হাত বাড়ানোর ফলে দাম বাড়ছে। কিছু ক্ষেত্রে সাধারণ দিনের থেকে টিকিটের দাম দ্বিগুণ, তিনগুণ হয়েছে বলেও অভিযোগ করছেন যাত্রীরা। যার জেরে অনেকেই টিকিট কিনতে পারছেন না।

কেন এই পরিস্থিতি? 
আসলে বাংলায় তীব্র বৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে নিউ ফরাক্কা স্টেশনের কাছে লাইনে নেমেছে ধস। হেলে গিয়েছে বিদ্যুতের পোস্ট। যার জেরে উত্তরবঙ্গের অধিকাংশ ট্রেন ক্যানসেল করা হয়েছে। 

এই যেমন বৃহস্পতিবার শিয়ালদা-আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস, শিয়ালদা-হলদিবাড়ি দার্জিলিং মেল, শিয়ালদা-মালদা টাউন গৌড় এক্সপ্রেস, শিয়ালদা-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস বাতিল করা হয়েছে। এছাড়া শুক্রবারের শিয়ালদা-সাব্রুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসও বাতিল করা হয়েছে। এছাড়া রাঁচি–কামাখ্যা, কামাখ্যা–কর্ণভূমি, আগরতলা–হামসফর এক্সপ্রেস দেরিতে চলছে। 

এমন পরিস্থিতিতে বাসের টিকিটের চাহিদা চরম জায়গায় পৌঁছেছে। দাম বেড়েছে টিকিটের। এমনকী অনেক ক্ষেত্রে দাম দিতে চাইলেও মিলছে না টিকিট বলে অভিযোগ করছেন যাত্রীরা।

টিকিটের দাম নাগালের বাইরে
উত্তরবঙ্গ হল বাঙালির ফেভারিট ডেস্টিনেশন। তাই উত্তরবঙ্গের ট্রেনের টিকিট সকালে ছাড়লে দুপুরের মধ্যেই হয়ে যায় ওয়েটিং লিস্ট। এতটাই চাহিদা থাকে ট্রেনের টিকিটের। আর এখন সেই লাইফলাইনই বন্ধ। কিন্তু হাজার হাজার মানুষের উত্তরবঙ্গ যাওয়ার প্ল্যান রেডি। আর হুট করে ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় তাঁরা বিপাকে পড়েছেন। এমন পরিস্থিতিতে বিকল্প হিসেবে অনেকেই বাসে যেতে চাইছেন উত্তরবঙ্গ। কিন্তু মুশকিল হল, এখন চাইলেও আর বাসের টিকিট মিলছে না।

যতদূর খবর, ধর্মতলার বাস স্ট্যান্ডে টিকিটের জন্য হাহাকার চলছে। কিছুতেই টিকিট মিলছে না। যদিও বা টিকিট মিলছে, সেক্ষেত্রে টিকিটের দাম ৩ থেকে ৪ গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। 

যাত্রীদের অভিযোগ, যেই টিকিটের দাম ১২০০ থেকে ১৩০০ টাকা, সেটা এখন ৪ হাজার, ৫ হাজার টাকায় পৌঁছে গিয়েছে। তাতেই বিপাকে পড়ছেন যাত্রীরা। তাঁরা অনেক চেষ্টার পরও বাসের টিকিট কাটতে পারছেন না। 

Advertisement

এমন পরিস্থিতিতে অনেকেই সরকারের কাছে অতিরিক্ত বাস চালানোর জন্য আবেদন করেছেন। যদিও তেমন কোনও আশ্বাস এখনও পাওয়া যায়নি। এখন দেখার পরিস্থিতি ঠিক কোন দিকে যায়।

 

Read more!
Advertisement
Advertisement