Advertisement

North Bengal Weather Alert: নেপালের আবহে টেনশন উত্তরবঙ্গের পাহাড়েও, দার্জিলিং সহ একাধিক জেলায় দুর্যোগ

নেপালে তছনছ জনজীবন। হড়পা বান আর মেঘ ভাঙা বৃষ্টিতে শয়ে শয়ে মানুষের মৃত্যু হয়েছে। কী পরিস্থিতি উত্তরবঙ্গে? সেখানেও কি দুর্যোগের অ্যালার্ট? জেনে নিন ওয়েদার বুলেটিন।

উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট
Aajtak Bangla
  • দার্জিলিং,
  • 27 Aug 2026,
  • अपडेटेड 1:36 PM IST
  • নেপালে তছনছ জনজীবন
  • উত্তরবঙ্গে কী পরিস্থিতি?
  • র্জিলিং সহ কোন কোন জেলায় অ্যালার্ট?

নেপাল বিপর্যয়ে তটস্থ পশ্চিমবঙ্গও। হড়পা বান এবং মেঘ ভাঙা বৃষ্টির জেরে শয়ে শয়ে মানুষের মৃত্যু হয়েছে পড়শি দেশে। মানস-সরোবরে বেড়াতে গিয়ে নিখোঁজ বহু ভারতীয়ও। গ্রামের পর গ্রাম, রাস্তার পর রাস্তা ভেসে গিয়েছে নেপালে। ভয়াবহ সে সব চিত্র দেখে শিউরে উঠছেন এ রাজ্যের বাসিন্দারাও। আশঙ্কা তৈরি হয়েছে, উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাতেও কোনও বিপর্যয়ের সম্ভাবনা রয়েছে কি না। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৭ দিন হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই। 

দার্জিলিঙে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে। এমনই আবহাওয়া বজায় থাকবে আগামী ৭ দিন। সঙ্গে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সতর্কবার্তা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে রয়েছে।

এছাড়াও কালিম্পং, কোচবিহার, দুই দিনাজপুর এবং মালদাতেও একইরকম আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দার্জিলিং-সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা বাতাস বইবে। শুক্রবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে শুধুমাত্র জলপাইগুড়ি জেলাতে। বাকি জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার থেকে সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা কমবে।

সমতলে তাপমাত্রা ৩০ থেকে ৩২ ডিগ্রির মধ্যে থাকলেও পাহাড়ি এলাকায় পারদ অনেকটাই কম থাকবে আগামী ১ সপ্তাহে। পাহাড় ও ডুয়ার্সে বৃষ্টিপাতের জেরে তাপমাত্রা কম থাকবে। 

এদিকে, নেপালে এখন মৃত্যুপুরী। কাদা, জলের মধ্যে ভেসে উঠছে লাশ। কয়েক হাজার মানুষ নিখোঁজ। স্থানীয় প্রশাসনের আশঙ্কা, আরও শয়ে শয়ে লাশ উদ্ধার হতে পারে। এই রকম ভয়াবহ হড়পা বান বিরল বিপর্যয় বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। পশ্চিমবঙ্গেরও বহু মানুষ নেপাল বেড়াতে গিয়েছে। কেউ গিয়েছেন কাজে। বাংলারও প্রচুর বাসিন্দা নিখোঁজ। নেপালে বিপদে থাকা পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য একাধিক হেল্পলাইন চালু করল কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশ। 

কলকাতা পুলিশের হেল্পলাইন নম্বর হল, ১৮০০৩৪৫৫৬৭৮। হোয়াটসঅ্যাপ নম্বর হল, ৯৮৭৪৯০২৮৮০। এই নম্বরে হোয়াটসঅ্যাপ করলেও কলকাতা পুলিশের তরফে সঙ্গে সঙ্গে যোগাযোগ করা হবে। এছাড়াও নেপালে ভারতীয় দূতাবাসের হেল্পলাইন নম্বর হল, +977 985 131 6807 ও হোয়াটসঅ্যাপ নম্বর +977 970 910 7500। পশ্চিমবঙ্গ পুলিশের হেল্পলাইন নম্বর হল, 033-24793311 এবং হোয়াটসঅ্যাপ নম্বর 9147890181। সিআইডি-র সদর দফতর ভবানী ভবনও নয়া নম্বর চালু করেছে। ভবানী ভবনের কন্ট্রোল রুম নম্বর হল  033 2479 4044/ 9147890146।
 
 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement