Advertisement

NSG Commando: সন্দেশখালির রাস্তায় নেমেছে NSG কম্যান্ডো, হঠাৎ কী হল?

সন্দেশখালি থানার অন্তর্গত ধামাখালি একটি হোটেলের সামনে হঠাৎ থিক ঠিক করছে NSG কমান্ডো। বিষয়টি লক্ষ্য করে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। হলো কী! কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে ওই হোটেলে? নাশকতার সম্ভাবনা রয়েছে? চিন্তায় পড়ে যান অনেকেই। ততক্ষণে গোটা হোটেল চত্বর ঘিরে ফেলেছে পুলিশ।

এনএসজি কম্যান্ডো সন্দেশখালিতেএনএসজি কম্যান্ডো সন্দেশখালিতে
স্বপন কুমার মুখার্জি
  • কলকাতা,
  • 30 Aug 2026,
  • अपडेटेड 4:36 PM IST
  • উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে শোরগোল।

উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে শোরগোল। সন্দেশখালির থানার ধামাখালি একটি হোটেলে বেশ কিছু পর্যটকদের অপহরণ করে রেখেছে জঙ্গি। এমনই খবর পায় সন্দেশখালি থানার পুলিশ। এই খবর পাওয়া মাত্রই ন্যাশনাল সিকিউরিটি গার্ডকে পুলিশ খবর দেয়। ন্যাশনাল সিকিউরিটি গার্ড সেই খবর পাওয়া মাত্রই ধামাখালির ওই গেস্ট হাউসে বিশেষ একটি দল চলে আসে। শনিবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়া এলাকায়। হঠাৎ NSG কম্যান্ডো কেন নামানো হলো সন্দেশখালিতে?

সন্দেশখালি থানার অন্তর্গত ধামাখালি একটি হোটেলের সামনে হঠাৎ থিক ঠিক করছে NSG কমান্ডো। বিষয়টি লক্ষ্য করে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। হলো কী! কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে ওই হোটেলে? নাশকতার সম্ভাবনা রয়েছে? চিন্তায় পড়ে যান অনেকেই। ততক্ষণে গোটা হোটেল চত্বর ঘিরে ফেলেছে পুলিশ। পরে পুলিশের তরফে জানানো হয়, গোটা প্রক্রিয়াটি ছিল একটি মক ড্রিল। জঙ্গিদের হাত থেকে অপহৃত পর্যটকদের উদ্ধারের ঘটনার একটি মক ড্রিল করা হয়। ধামাখালির একটি হোটেলে বেশ কিছু পর্যটকদের অপহরণ করে রেখেছে জঙ্গিরা। খবর পেয়েছে সন্দেশখালি থানার পুলিশ। সন্দেশখালি থানার পুলিশ এই খবর পাওয়া মাত্রই ন্যাশনাল সিকিউরিটি গার্ডকে খবর দেয়। NSG সেই খবর পাওয়া মাত্রই ধামাখালির ওই গেস্ট হাউসে বিশেষ একটি দল চলে আসে। অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে এনএসজির সেই দল হোটেলের মধ্যে প্রবেশ করে। সেখানে গিয়ে পর্যটকদের উদ্ধার করার পাশাপাশি জঙ্গিদের ধরে ফেলে— এই ছিল পুরো মক ড্রিলের বিষয়টি। আর এই মহড়া এতটাই নিখুঁতভাবে করা হয়েছিল যে প্রথম ১-২ ঘণ্টা স্থানীয় বাসিন্দারা ঘুণাক্ষরেও টের পাননি যে এটা আসল ঘটনা নয়, বরং একটা প্রি-প্ল্যানড ড্রিল চলছে।
 
যদিও রাস্তায় NSG কম্যান্ডো আগেও দেখেছিল সন্দেশখালির মানুষ। ২০২৪ সালে লোকসভা ভোটের মাঝেই সন্দেশখালির আগারহাটি গ্রাম পঞ্চায়েতের মল্লিকপাড়ায় একটি অভিযান চালায় সিবিআই। ওই এলাকার এক তৃণমূলের পঞ্চায়েত সদস্যের আত্মীয়ের বাড়ি থেকে বিশাল অস্ত্র ভাণ্ডারের খোঁজ মেলে বলে খবর। সেই বাড়িতেই অস্ত্র উদ্ধারের জন্য নামানো হয়েছিল NSG কম্যান্ডো।

Advertisement

রিপোর্টারঃ তপন মণ্ডল


 

Read more!
Advertisement
Advertisement