Advertisement

'অফিসারদের আর তুমি তুমি নয়', প্রথম প্রশাসনিক বৈঠকেই 'মমতার রীতি' ভাঙলেন শুভেন্দু

প্রশাসনিক বৈঠকে শুভেন্দু অধিকারী বলেন, 'আগের মতো আর চলবে না। সরকারি আধিকারিকদের বসিয়ে রেখে রাজনৈতিক বক্তৃতা দেওয়া বা তাঁদের অসম্মান করার সংস্কৃতি বন্ধ হবে।' তিনি আরও বলেন, শুভেন্দু বলেন, 'আগের সিস্টেম হবে না। মিটিংয়ের মধ্যে অফিসারদের তুমি তুমি করা। সরকারি অধিকারিকদের বসিয়ে রেখে পলিটিক্যাল স্পিচ দেওয়া।'

Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 May 2026,
  • अपडेटेड 3:57 PM IST
  • শনিবার ডায়মন্ড হারবারে রাজ্যের সমস্ত জেলার পুলিশ আধিকারিকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
  • বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা নিয়ে একাধিক কড়া বার্তা দেন তিনি।

শনিবার ডায়মন্ড হারবারে রাজ্যের সমস্ত জেলার পুলিশ আধিকারিকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা নিয়ে একাধিক কড়া বার্তা দেন তিনি। আর জি কর-কাণ্ডের পর এবার ‘কাটমানি ফাইলস’ খুলে দুর্নীতি, তোলাবাজি ও রাজনৈতিক প্রভাব খাটানোর বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী।

হকার, অটোচালক কিংবা সাধারণ মানুষের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগে কড়া অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে কেউ কাটমানি আদায় করলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও স্পষ্টভাবে জানান মুখ্যমন্ত্রী। একইসঙ্গে ভোট-পরবর্তী হিংসা বা মহিলাদের উপর অত্যাচারের শিকার হলে নতুন করে অভিযোগ দায়ের করার সুযোগও দেওয়া হবে বলে জানান তিনি।

প্রশাসনিক বৈঠকে শুভেন্দু অধিকারী বলেন, 'আগের মতো আর চলবে না। সরকারি আধিকারিকদের বসিয়ে রেখে রাজনৈতিক বক্তৃতা দেওয়া বা তাঁদের অসম্মান করার সংস্কৃতি বন্ধ হবে।' তিনি আরও বলেন, শুভেন্দু বলেন, 'আগের সিস্টেম হবে না। মিটিংয়ের মধ্যে অফিসারদের তুমি তুমি করা। সরকারি অধিকারিকদের বসিয়ে রেখে পলিটিক্যাল স্পিচ দেওয়া।' এরপর সাংবাদিকদের উদ্দেশে শুভেন্দু বলেন, 'পলিটিক্যাল প্রশ্ন আমায় করবেন না। অ্যাডমিনিস্ট্রেটিভ প্রশ্ন থাকলে করবেন। আর যা যা আছে, সরকার কেন্দ্রীক প্রশ্ন করবেন।'।

সাংবাদিকদের উদ্দেশে তিনি স্পষ্ট জানান, প্রশাসনিক বৈঠকে রাজনৈতিক প্রশ্ন না তোলাই উচিত। সরকার ও প্রশাসন সংক্রান্ত প্রশ্নেরই উত্তর দেওয়া হবে বলে জানান তিনি।

এদিন সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘোষণা ছিল ‘পুলিশ ওয়েলফেয়ার বোর্ড’ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রী বলেন, এই বোর্ড মূলত পুলিশকর্মীদের কল্যাণের উদ্দেশ্যে তৈরি হলেও পরে তা কার্যত একটি রাজনৈতিক দলের শাখা সংগঠনে পরিণত হয়েছিল। তাঁর অভিযোগ, সাধারণ পুলিশকর্মীদের চেয়ে কিছু নির্দিষ্ট আধিকারিকই এর মাধ্যমে বেশি সুবিধা পেয়েছেন। তাই অবিলম্বে এই বোর্ড ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

'আগে শাসকের আইন ছিল, এখন আইনের শাসন হবে', এই বার্তাই ডায়মন্ড হারবার থেকে রাজ্য প্রশাসন ও পুলিশকে স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

 

Read more!
Advertisement
Advertisement