Advertisement

Ola, Uber, Rapido মিলবে শনিবার? ধর্মঘটে ভোগান্তির আশঙ্কা

৭ ফেব্রুয়ারি, শনিবার 'অল ইন্ডিয়া ব্রেকডাউন' ডেকেছে ওলা, উবার এবং ব়্যাপিডো চালকরা। অর্থাৎ সোজা কথায় ধর্মঘট ডাকা হয়েছে। এ দিন ৬ ঘণ্টার জন্য ওলা, উবার এবং অন্যান্য অ্যাপ ক্যাব-বাইক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। যার প্রভাব পড়তে পারে সারা দেশেই। 

অ্যাপ-ক্যাব স্ট্রাইকঅ্যাপ-ক্যাব স্ট্রাইক
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Feb 2026,
  • अपडेटेड 2:08 PM IST
  • শনিবার 'অল ইন্ডিয়া ব্রেকডাউন' ডেকেছে ওলা, উবার এবং ব়্যাপিডো চালকরা
  • সোজা কথায় ধর্মঘট ডাকা হয়েছে
  • অ্যাপ ক্যাব-বাইক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে

৭ ফেব্রুয়ারি, শনিবার 'অল ইন্ডিয়া ব্রেকডাউন' ডেকেছে ওলা, উবার এবং ব়্যাপিডো চালকরা। অর্থাৎ সোজা কথায় ধর্মঘট ডাকা হয়েছে। এ দিন ৬ ঘণ্টার জন্য ওলা, উবার এবং অন্যান্য অ্যাপ ক্যাব-বাইক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। যার প্রভাব পড়তে পারে সারা দেশেই। 

কারা ডাক দিয়েছে এই ধর্মঘট? 
যতদূর খবর, এই ধর্মঘটের ডাক দিয়েছে তেলঙ্গানা গিগ অ্যান্ড প্ল্যাটফর্ম ওয়াকার্স ইউনিয়ন। এই ব্রেকডাউনকে সমথর্নও জানিয়েছে একাধিক শ্রমিক সংগঠন। সেই কারণেই আশা করা হচ্ছে যে এই ধর্মঘটের প্রভাব পড়বে।

কেন ডাকা হয়েছে এই ধর্মঘট? 
এই বিষয়টা নিয়েও বিবৃতি দিয়েছে সংগঠন। তাঁদের পক্ষে জানান হয়েছে, ভাড়া ঠিক করার সময় চালকদের বা গাড়ি মালিকদের সঙ্গে কথা বলা হয় না। যেমন খুশি তেমন ভাড়া ঠিক করা হয়। শুধু তাই নয়, ২০২৫ সালের মোটর ভেহিক্যাল অ্যাগ্রিগেটর গাইডলাইনও এক্ষেত্রে মানা হচ্ছে না বলে অভিযোগ। 

এর ফলে চালকদের দীর্ঘক্ষণ কাজ করতে হচ্ছে। তাঁরা পর্যাপ্ত উপার্জন করতে গিয়ে হারিয়ে ফেলছেন স্বাস্থ্য। এমনকী অ্যাপগুলির পক্ষ থেকে ইনসেনটিভও কমিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এই সব কারণেই ধর্মঘট ডাকা হয়েছে বলেই জানান গিয়েছে। 

ব্যক্তিগত গাড়ি ব্যবহার বন্ধ করতে হবে...
বর্তমানে অনেক ক্ষেত্রেই ব্যক্তিগত গাড়ি ব্যবহার করা হয় ওলা এবং উবার চালানোর জন্য। আর সেটা আইনবিরুদ্ধ কাজ। এতে মার খায় অন্যদের ব্যবসা বলেও অভিযোগ। তাই এই কাজ যাতে দ্রুত বন্ধ করা যায়, সেটা চাইছে সংগঠন। সেটাও এই বন্ধের মাধ্যমে তুলে ধরতে চাইছে সংগঠন।

বাংলায় কতটা প্রভাব পড়বে? 
এই বিষয়ে যোগাযোগ করা হয় অনলাইন অ্যাপ ক্যাব অপারেটর্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তিনি জানান, এই রাজ্যে ধর্মঘটের কোনও প্রভাব পড়বে না। তাঁদের এই ব্রেকডাউনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান হলেও তাঁরা অংশগ্রহণ করছেন না। অর্থাৎ পশ্চিমবঙ্গবাসীদের এই নিয়ে চিন্তা করার কিছু নেই। এই রাজ্যে ওলা, উবের এবং ব়্যাপিডো পরিষেবা স্বাভাবিক থাকবে বলেই ধরে নেওয়া যায়। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement