Advertisement

Rain Alert in West Bengal: ভোটের দিন বৃষ্টি, আজ থেকেই দক্ষিণবঙ্গে 'হাওয়া বদল', আগামী ৭ দিনের পূর্বাভাস

একদিকে ভোট, অন্যদিকে গরম, দুইয়ে মিলে পারদ চড়েছে দক্ষিণবঙ্গের। আর্দ্রতাজনিত অস্বস্তিতে প্রাণ ওষ্ঠাগত। হাঁসফাঁস গরমে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। কিছুক্ষণ পরই ঢেলে বৃষ্টি আসার পূর্বাভাস। ভোটের দিন অর্থাৎ ২৯ এপ্রিলও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। আগামী সাতদিনই বৃষ্টির সুখবর শুনিয়েছে হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাসদক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Apr 2026,
  • अपडेटेड 4:30 PM IST

একদিকে ভোট, অন্যদিকে গরম, দুইয়ে মিলে পারদ চড়েছে দক্ষিণবঙ্গের। আর্দ্রতাজনিত অস্বস্তিতে প্রাণ ওষ্ঠাগত। হাঁসফাঁস গরমে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। কিছুক্ষণ পরই ঢেলে বৃষ্টি আসার পূর্বাভাস। ভোটের দিন অর্থাৎ ২৯ এপ্রিলও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। আগামী সাতদিনই বৃষ্টির সুখবর শুনিয়েছে হাওয়া অফিস।

আগামী ৭ দিন ঝড়বৃষ্টি
আজ, ২৭ এপ্রিল থেকেই দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি শুরু হবে। চলবে আগামী ৪ঠা মে পর্যন্ত। অর্থাৎ ভোটের ফল ঘোষণার দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৯ এপ্রিল বৃষ্টি হবে বঙ্গে। এদিন কলকাতা, দুই ২৪ পরগণা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে তীব্র গরমের অস্বস্তি থাকবে না। আরামে ভোট দিতে পারেন ভোটাররা। আজ থেকে আগামী সাতদিনই বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হবে। কালবৈশাখী ঝড়ে ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। আগামী সাতদিনই দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ জেলায় হলুদ ও কমলা সতর্কতা জারি রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
তীব্র গরমে দক্ষিণবঙ্গ জ্বলছে তখন স্বস্তির খবর উত্তরবঙ্গের জন্য। চলতি সপ্তাহে হিমালয় সংলগ্ন অঞ্চলে পশ্চিমবঙ্গ, সিকিম এবং উত্তর-পূর্ব ভারতে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ব্যাপক বৃষ্টিপাত এবং দমকা হাওয়া (ঘণ্টায় ৪০-৫০ কিমি) বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

চলতি সপ্তাহে হিমালয় সংলগ্ন অঞ্চলের পশ্চিমবঙ্গ ও সিকিম এবং উত্তর-পূর্ব ভারতে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী এক সপ্তাহ ধরে পূর্ব ভারতে ২৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত উত্তর-পশ্চিম ভারতে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Read more!
Advertisement
Advertisement