Advertisement

Rain Alert in West Bengal: তাপপ্রবাহের সতর্কতার মাঝে দক্ষিণবঙ্গে ৪ জেলায় স্বস্তির বৃষ্টি, হাঁসফাঁস গরম থেকে রেহাই

তেতে পোড়া গরম থেকে রেহাই মিলবে দক্ষিণবঙ্গের এই ৪ জেলায়। একদিকে উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়ছে রোদের তেজ ও আর্দ্রতাজনিত অস্বস্তি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। ৪ জেলা বাদে। উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার খবরআবহাওয়ার খবর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Apr 2026,
  • अपडेटेड 7:13 AM IST

তেতে পোড়া গরম থেকে রেহাই মিলবে দক্ষিণবঙ্গের এই ৪ জেলায়। একদিকে উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়ছে রোদের তেজ ও আর্দ্রতাজনিত অস্বস্তি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। ৪ জেলা বাদে। উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গে বাড়ছে গরম। কার্যত হাঁসফাঁস দশা শুরু হয়ে গিয়েছে। দক্ষিণবঙ্গের সব ক'টি জেলায় এখনই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া দফতর জানিয়েছে, আজ থেকে আগামী ২৮ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গে নির্দিষ্ট কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হতে পারে। এই জেলাগুলি মধ্যে রয়েছে কলকাতাও। ২৬ এপ্রিল থেকে কলকাতা, হাওড়া, হুগলি সহ সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা প্রবল। আজ, ২২ এপ্রিল দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষেটি হতে পারে। 

তবে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে গরমের দাপট থাকবে। বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। তাপমাত্রা ৪০ ডিগ্রির আশেপাশেই থাকবে। আবহাওয়া দফতর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করেছে। পুরুলিয়া ও পূর্ব বর্ধমানে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। তবে বৃষ্টির আশা দেখা যাচ্ছে চলতি সপ্তাহের শেষে। 

উত্তরবঙ্গের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ছ-সাতদিন উত্তরবঙ্গের প্রতিটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। তারপর কোচবিহার, আলিপুরদুয়ার এবং দুই দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। ফলে সেখানে পারদ খুব বেশি চড়েনি। তুলনামূলক ঠান্ডা উত্তরবঙ্গে।

Read more!
Advertisement
Advertisement