Advertisement

Rain Alert Today: রাজ্যজুড়ে ৮ জেলায় হলুদ সতর্কতা, আজ কলকাতায় কতটা বৃষ্টি হতে পারে?

Today Rain Alert: কলকাতায় বুধবারেও ফের বৃষ্টির পূর্বাভাস। দফায় দফায় গতকালের মতই বৃষ্টিপাত দেখতে পারে শহরও। দক্ষিণবঙ্গে কোন জেলায় পরিস্থিতি কেমন? দেখে নেওয়া যাক।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Sep 2026,
  • अपडेटेड 7:01 AM IST
  • মঙ্গলবার বিক্ষিপ্ত ভাবে তেড়েফুড়ে বৃষ্টির পর বুধবারও ফের কলকাতায় একই আবহাওয়ার পূর্বাভাস।
  • এদিনও দফায় দফায় বৃষ্টিপাত হতে পারে শহরজুড়ে।
  • ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

মঙ্গলবার বিক্ষিপ্ত ভাবে তেড়েফুড়ে বৃষ্টির পর বুধবারও ফের কলকাতায় একই আবহাওয়ার পূর্বাভাস। অর্থাৎ এদিনও দফায় দফায় বৃষ্টিপাত হতে পারে শহরজুড়ে। পাশাপাশি দক্ষিণবঙ্গের ৩টি জেলা ও উত্তরবঙ্গের ৫টি জেলায় আজ জারি রয়েছে হলুদ সতর্কতা। ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কী বলছে হাওয়া অফিস, দেখে নেওয়া যাক।

কলকাতার আবহাওয়ার পূর্বাভাস

কলকাতায় আজ, বুধবার আকাশ মূলত মেঘলা থাকবে। আগামী ২৪ ঘণ্টায় শহরের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে।

মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.১ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি কম। শহরে বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ এবং সর্বনিম্ন ৬৯ শতাংশ।

আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল সাড়ে ৬টা থেকে বুধবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত কলকাতায় ০.৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে হিসেব করলেও বৃষ্টির পরিমাণ ০.৯ মিলিমিটার।

দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। IMD-র তরফে জানানো হয়েছে,পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার এক-দুই জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। সেখানে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জেলাগুলির জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এছাড়াও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

উত্তরবঙ্গে আজকের আবহাওয়া কেমন থাকবে?

উত্তরবঙ্গের সব জেলাতেই আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে বলে জানিয়েছে IMD।
 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement