Advertisement

একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আজ ভাসতে পারে কলকাতাও, কী বলছে হাওয়া অফিস?

সোমবারের পর মঙ্গলবারও কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন। ভোর থেকেই একাধিক এলাকায় শুরু হয়েছে বৃষ্টিপাত। আজ ভাসতে পারে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা? দেখে নেওয়া যাক

Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Jul 2026,
  • अपडेटेड 6:50 AM IST
  • কলকাতা-সহ আশেপাশের একাধিক জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভবনা।
  • ভোর রাত থেকেই শহরের একাধিক অংশে শুরু হয়েছে বৃষ্টি।
  • একাধিক জেলার জন্য জারি রয়েছে হলুদ সতর্কতা।

কলকাতা-সহ আশেপাশের একাধিক জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভবনা। ভোর রাত থেকেই শহরের একাধিক অংশে শুরু হয়েছে বৃষ্টি। আগামী ২৪ ঘণ্টায় শহরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে IMD। পাশাপাশি উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলার জন্য জারি রয়েছে হলুদ সতর্কতা। এদিন কোন জেলায় আবহাওয়া কেমন থাকবে, দেখে নেওয়া যাক।

কলকাতার আজকের আবহাওয়া

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি কম। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি।

বৃষ্টিপাতের হিসেবে ১২ জুলাই রাত ৮টা ৩০ মিনিট থেকে ১৩ জুলাই রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত কলকাতায় ১৯.৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। একইভাবে ১৩ জুলাই সকাল ৮টা ৩০ মিনিটের পর থেকেও ১৯.৬ মিলিমিটার বৃষ্টিপাত নথিভুক্ত হয়েছে। আগামী ২৪ ঘণ্টাতেও শহরে যথেষ্ট পরিমাণে বৃষ্টিপাত হতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

IMD-র পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া জেলার এক বা দু'টি জায়গায় ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা। পাশাপাশি, দক্ষিণবঙ্গের সব জেলাতেই এক বা দু'টি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

IMD-র পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের সব জেলাতেই অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার এক বা দু'টি জায়গায় ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির জন্যও হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement