Advertisement

Rain Forecast: দক্ষিণবঙ্গে ৬০ কিমি বেগে বইবে ঝড়ো হাওয়া, কলকাতায় আজ বৃষ্টি কখন?

ফের কলকাতায় বৃষ্টির পূর্বাভাস। পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দাপট দেখাতে পারে কালবৈশাখী। বাদ থাকছে না উত্তরবঙ্গও। উত্তরের একাধিক জেলায় বুধবার ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। এবার দেখে নেওয়া যাক কলকাতায় কখন বৃষ্টি আসতে চলেছে।

 কলকাতায় আজ বৃষ্টি কখন? কলকাতায় আজ বৃষ্টি কখন?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 May 2026,
  • अपडेटेड 6:55 AM IST
  • দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দাপট দেখাতে পারে কালবৈশাখী।
  • ফের কলকাতায় বৃষ্টির পূর্বাভাস, বাদ থাকছে না উত্তরবঙ্গও।
  • কলকাতায় কখন বৃষ্টি আসতে চলেছে?

ফের কলকাতায় বৃষ্টির পূর্বাভাস। পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দাপট দেখাতে পারে কালবৈশাখী। বাদ থাকছে না উত্তরবঙ্গও। উত্তরের একাধিক জেলায় বুধবার ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। এবার দেখে নেওয়া যাক কলকাতায় কখন বৃষ্টি আসতে চলেছে।

কলকাতার আবহাওয়ার পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় আকাশ সাধারণত মেঘলা থাকবে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে IMD। পূর্বাভাস অনুযায়ী, এই সময় শহরের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। গত ২৪ ঘণ্টার পরিসংখ্যান অনুযায়ী, কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬.০ ডিগ্রি সেলসিয়াস।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করল IMD। জানানো হয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূম জেলায় অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রপাতসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া দফতরের সতর্কবার্তায় বলা হয়েছে, উল্লিখিত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সময় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। 

উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

উত্তরবঙ্গের আবহাওয়াতেও বড় পরিবর্তনের ইঙ্গিত। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় এক বা দুই জায়গায় ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেন্টিমিটার) সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সময় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস।

 

Read more!
Advertisement
Advertisement