Advertisement

Rain Forecast in West Bengal: ঝড়বৃষ্টিতে স্বস্তি মিলবে দক্ষিণবঙ্গের এই ৫ জেলায়, সপ্তাহজুড়ে কেমন আবহাওয়া? জানুন

তাপপ্রবাহের মধ্যে রাজ্যের একাধিক জায়গায় বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে বৃষ্টি তো চলছেই। এবার তীব্র গরম থেকে খানিক রেহাই পেতে চলেছে দক্ষিণবঙ্গের কিছু জেলাও। আজ দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টির পূর্বাভাস।

আবহাওয়ার খবরআবহাওয়ার খবর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Apr 2026,
  • अपडेटेड 7:01 AM IST

তাপপ্রবাহের মধ্যে রাজ্যের একাধিক জায়গায় বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে বৃষ্টি তো চলছেই। এবার তীব্র গরম থেকে খানিক রেহাই পেতে চলেছে দক্ষিণবঙ্গের কিছু জেলাও। আজ দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টির পূর্বাভাস।

মৌসম ভবন সূত্রে খবর, উত্তর দক্ষিণ নিম্নচাপ অক্ষরেখা পূর্ব বিহার থেকে, দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটি ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড় অতিক্রম করে, সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিমি উচ্চতায় অবস্থান করছে। যে কারণে আগামী ছয় সাতদিন উত্তরবঙ্গের একাধিক জেলায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও একাধিক জেলায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে গরম বাড়বে। ২ ডিগ্রি করে বাড়তে পারে তাপমাত্রা। গরম বাড়ার সঙ্গে সঙ্গে ২১ থেকে ২৭ তারিখ পর্যন্ত আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। তবে আজ থেকে ২৭ তারিখ পর্যন্ত বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম ও মুর্শিদাবাদ। কলকাতা সহ বাকি জেলাগুলিতে তাপমাত্রা বেড়ে গরম বেশি থাকবে। সেই সঙ্গে বাড়বে অস্বস্তি। আগামী সাতদিন কলকাতায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বৃদ্ধি পাবে। তবে পরবর্তী ৭২ ঘণ্টায় তেমন কোনও তাপমাত্রার বড় পরিবর্তন হবে না। যদিও এখনই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে জানিয়ে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

অন্যদিকে উত্তরবঙ্গের প্রতিটি জেলায় ঝেঁপে বৃষ্টি হবে। সেইসঙ্গে বজ্রবিদ্যুৎ। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং. আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদায় হালকাপশলা বৃষ্টি চলবে।

Read more!
Advertisement
Advertisement