Advertisement

Rain Forecast: ভোর থেকে কলকাতায় ব্যাপক বৃষ্টি, একাধিক জেলায় অরেঞ্জ অ্যালার্ট, দিনভর কেমন থাকবে আবহাওয়া?

Kolkata Rain Forecast Today: সকাল থেকেই শহরে ব্যাপক বৃষ্টি। তবে বর্ষা থামলেও আকাশে মেঘ রয়েছে প্রচুর পরিমাণে। ফলে দফায় দফায় বৃষ্টি হতে পারে আজ।

দিনভর রাজ্যজুড়ে কেমন থাকবে আবহাওয়া?দিনভর রাজ্যজুড়ে কেমন থাকবে আবহাওয়া?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Aug 2026,
  • अपडेटेड 7:11 AM IST
  • বুধবার ভোর থেকেই ব্যাপক বৃষ্টিপাতের সাক্ষী কলকাতা।
  • গোটা শহর জুড়েই ব্যাপক বৃষ্টিপাত হল একেবারে ভোর ৫টা থেকেই।
  • আজ রাজ্যজুড়ে আবহাওয়া কেমন থাকবে? দেখে নেওয়া যাক।

পূর্বাভাস সত্যি করে বুধবার ভোর থেকেই ব্যাপক বৃষ্টিপাতের সাক্ষী কলকাতা। গোটা শহর জুড়েই ব্যাপক বৃষ্টিপাত হল একেবারে ভোর ৫টা থেকেই। কলকাতার পাশাপাশি ভারী বৃষ্টিপাত হয়েছে শহরতলির জেলাতেও। আবহাওয়ার পূর্বাভাস বলছে, বুধবার দফায় দফায় বৃষ্টিতে ভিজবে একাধিক জেলা। আজ রাজ্যজুড়ে আবহাওয়া কেমন থাকবে? দেখে নেওয়া যাক।

আজকের কলকাতার আবহাওয়ার পূর্বাভাস

IMD-র দেওয়া পূর্বাভাস বলছে, আগামী ২৪ ঘণ্টায় শহরের আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। এই সময়ের মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। 

বুধবার সকালের পূর্বাভাস অনুযায়ী, কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গত ২৪ ঘণ্টায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৩ ডিগ্রি কম। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.২ ডিগ্রি বেশি।

বৃষ্টিপাতের নিরিখে, মঙ্গলবার সকাল ৬টা ৩০ মিনিট থেকে বুধবার সকাল ৬টা ৩০ মিনিট পর্যন্ত কলকাতায় ১৪.১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। অন্যদিকে, আজও দফায় দফায় বৃষ্টি চলবে।

দক্ষিণবঙ্গে আজ বৃষ্টির পূর্বাভাস

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে,আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেও অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে এরমধ্যে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় এক বা দু'টি স্থানে ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেন্টিমিটার) সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

শুধু বৃষ্টিই নয়, দক্ষিণবঙ্গের সব জেলাতেই এক বা দু'টি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গে আবহাওয়ার পূর্বাভাস

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের সব জেলাতেই অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisement

এর পাশাপাশি দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এবং কোচবিহার জেলায় এক বা দু'টি স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির (৭ থেকে ২০ সেন্টিমিটার) সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির জন্য জারি করা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট। 

এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে এক বা দু'টি স্থানে ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেন্টিমিটার) সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় এক বা দু'টি স্থানে বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর।

 

Read more!
Advertisement
Advertisement