Advertisement

Rain Forecast: কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বহু জেলায় আজ ঝেঁপে বৃষ্টি, মৎস্যজীবীদের জন্য অ্যালার্ট জারি

Rain Forecast: ফের শহর কলকাতায় ঝেঁপে বৃষ্টি। একইসঙ্গে বৃষ্টির দাপট পরিলক্ষিত হতে পারে শহরতলি ও কলকাতা সংলগ্ন জেলাগুলিতেও।আজ কোন জেলায় আবহাওয়া কেমন থাকবে?জেনে নেওয়া যাক।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বহু জেলায় আজ ঝেঁপে বৃষ্টিকলকাতা-সহ দক্ষিণবঙ্গের বহু জেলায় আজ ঝেঁপে বৃষ্টি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Aug 2026,
  • अपडेटेड 7:57 AM IST
  • বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় বুধবারেও রয়েছে নিম্নচাপের ভ্রুকুটি।
  • উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা।
  • কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় বুধবারেও রয়েছে নিম্নচাপের ভ্রুকুটি। ১২ অগাস্ট সকাল পর্যন্ত নিম্নচাপ গঠিত না হলেও, বায়ুমণ্ডলীয় ঘূর্ণাবর্তটি এখনও সক্রিয় রয়েছে বলে জানাচ্ছে IMD। ফলে আজ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। এরফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ কোন জেলায় আবহাওয়া কেমন থাকবে? জেনে নেওয়া যাক।

আজ কলকাতার আবহাওয়ার পূর্বাভাস

আজ বুধবার কলকাতার আকাশ সাধারণত মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা।

তবে গত ২৪ ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.২ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.১ ডিগ্রি কম। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ, সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৯ শতাংশ।

১০ অগস্ট রাত ৮টা ৩০ মিনিট থেকে ১১ অগস্ট রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত কলকাতায় ৪০.৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ১১ অগস্ট সকাল ৮টা ৩০ মিনিটের পর থেকে বৃষ্টিপাত হয়েছে ০.১ মিলিমিটার।

দক্ষিণবঙ্গের আজকের আবহাওয়ার পূর্বাভাস

এদিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় এক বা দু’টি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরিমাণ ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা।

এছাড়াও, কলকাতা, হুগলি, বাঁকুড়া ও হাওড়া জেলায় এক বা দু’টি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরিমাণ ৭ থেকে ১১ সেন্টিমিটার হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির জন্য জারি রয়েছে হলুজ সতর্কতা।

Advertisement

পাশাপাশি, দক্ষিণবঙ্গের সব জেলাতেই এক বা দু’টি জায়গায় বজ্রঝড় ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের সময় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

IMD-র পূর্বাভাস বলছে, উত্তরবঙ্গের সব জেলারই অনেক জায়গায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরমধ্যে, মালদা, জলপাইগুড়ি এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার এক বা দু’টি জায়গায় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এই সময় ঝড়ের গতিবেগ হতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার।

মৎস্যজীবীদের জন্য সতর্কতা

আবহাওয়া দফতরের তরফে গত ১১ অগাস্ট থেকে ১৫ অগাস্ট পর্যন্ত পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরে ঝোড়ো আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। এই সময়ে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দমকা হাওয়ার বেগ সর্বোচ্চ ৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত পৌঁছতে পারে। এই পরিস্থিতিতে ১১ থেকে ১৫ অগস্ট পর্যন্ত পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


 

Read more!
Advertisement
Advertisement