Advertisement

Rain Forecast: জেলায় জেলায় দাপট দেখাবে কালবৈশাখী, রবিবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কতটা?

ফের কলকায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস। শুক্রবারের মতো আবারও বৃষ্টি আসতে পারে শহরে। যদিও শনিবারে বৃষ্টির সম্ভাবনা থাকলেও নিরাশ হতে হয়েছে কলকাতাবাসীকে। তবে একাধিক জেলায় শনিবারও বৃষ্টি হয়েছে। আজ রবিবার কোথায় কোথায় বৃষ্টি হতে পারে? কোথায় রয়েছে কালবৈশাখীর শঙ্কা? বুঝে নেওয়া যাক।

জেলায় জেলায় দাপট দেখাবে কালবৈশাখীজেলায় জেলায় দাপট দেখাবে কালবৈশাখী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 31 May 2026,
  • अपडेटेड 7:05 AM IST
  • শুক্রবারের মতো আবারও বৃষ্টি আসতে পারে শহরে।
  • একাধিক জেলায় শনিবারও বৃষ্টি হয়েছে।
  • আজ রবিবার কোথায় কোথায় বৃষ্টি হতে পারে? কোথায় রয়েছে কালবৈশাখীর শঙ্কা?

ফের কলকায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস। শুক্রবারের মতো আবারও বৃষ্টি আসতে পারে শহরে। যদিও শনিবারে বৃষ্টির সম্ভাবনা থাকলেও নিরাশ হতে হয়েছে কলকাতাবাসীকে। তবে একাধিক জেলায় শনিবারও বৃষ্টি হয়েছে। আজ রবিবার কোথায় কোথায় বৃষ্টি হতে পারে? কোথায় রয়েছে কালবৈশাখীর শঙ্কা? বুঝে নেওয়া যাক।

আজ কলকাতায় আবহাওয়ার পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় কলকাতা ও সংলগ্ন এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। রবিবার সকালের পূর্বাভাসে IMD জানিয়েছে, বিকেল বা সন্ধ্যার দিকে শহরের কিছু এলাকায় বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হতে পারে।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় ২৫ ডিগ্রি সেলসিয়াস, ফলে গত কয়েক দিনের তুলনায় আবহাওয়ায় কিছুটা স্বস্তি বজায় থাকবে।

শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৬ ডিগ্রি কম।

আজ দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে IMD। বিশেষ করে পশ্চিমাঞ্চল ও জঙ্গলমহল সংলগ্ন জেলাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং বাঁকুড়া জেলার কয়েকটি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির এক বা দু’টি স্থানে হালকা বৃষ্টি বা মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

এছাড়াও ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং বাঁকুড়া জেলার এক বা দু’টি স্থানে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গে আবহাওয়ার পূর্বাভাস

উত্তরবঙ্গের আবহাওয়ায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি বজায় থাকবে বলে জানিয়েছে আইএমডি। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের সব জেলাতেই বিচ্ছিন্নভাবে বৃষ্টি বা বজ্রগর্ভ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর-সহ উত্তরবঙ্গের সমস্ত জেলার এক বা দু’টি স্থানে হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement