Advertisement

Rain Forecast: সকাল থেকে কলকাতার আকাশ মেঘলা, জেলায় জেলায় ৫০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া

ব্যাপক গরম কাটিয়ে রবিবার স্বস্তির বৃষ্টির সাক্ষী থাকতে পারে শহর কলকাতা। কারণ সকাল থেকেই মেঘলা রয়েছে কলকাতার আকাশ। IMD-র পূর্বাভাসও বলছে, আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। তবে মেঘ কেটে গেলে রোদের দাবদাহে কষ্ট আরও বাড়বে শহরবাসীর। অন্যদিকে, জেলাতে চালিয়ে ব্যাট করবে গরম।

সকাল থেকে কলকাতার আকাশ মেঘলাসকাল থেকে কলকাতার আকাশ মেঘলা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 May 2026,
  • अपडेटेड 7:19 AM IST
  • রবিবার স্বস্তির বৃষ্টির সাক্ষী থাকতে পারে শহর কলকাতা।
  • সকাল থেকেই মেঘলা রয়েছে কলকাতার আকাশ।
  • কলকাতা সহ জেলায় জেলায় আবহাওয়া কেমন থাকবে বুঝে নিন।

ব্যাপক গরম কাটিয়ে রবিবার স্বস্তির বৃষ্টির সাক্ষী থাকতে পারে শহর কলকাতা। কারণ সকাল থেকেই মেঘলা রয়েছে কলকাতার আকাশ। IMD-র পূর্বাভাসও বলছে, আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। তবে মেঘ কেটে গেলে রোদের দাবদাহে কষ্ট আরও বাড়বে শহরবাসীর। অন্যদিকে, জেলাতে চালিয়ে ব্যাট করবে গরম। চাঁদিফাটার জোগাড় বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরের মতো জেলায়। আজ কলকাতা সহ জেলায় জেলায় আবহাওয়া কেমন থাকবে বুঝে নিন।

কলকাতার আবহাওয়ার পূর্বাভাস

কলকাতা ও সংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। কিছু কিছু এলাকায় বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হতে পারে এবং বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে IMD।

রবিবার, ২৪ মে সকালের পূর্বাভাস অনুযায়ী, শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় ২৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি।

শনিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.২ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। ফলে দহন জ্বালায় জ্বলতে হয়েছে সাধারণ মানুষকে।

দক্ষিণবঙ্গে আবহাওয়ার পূর্বাভাস

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রবিবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। বিশেষ করে পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। IMD-র পূর্বাভাস অনুযায়ী, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং পশ্চিম মেদিনীপুর জেলায় এক বা দু’টি স্থানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।

এছাড়াও পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে। ভ্যাপসা গরমে নাজেহাল হতে পারেন সাধারণ মানুষ। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম ও পশ্চিম মেদিনীপুর জেলার বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisement

উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

উত্তরবঙ্গের জেলাগুলিতে রবিবার বৃষ্টির দাপট আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে।

হাওয়া অফিস জানিয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলির কিছু কিছু এলাকাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

বিশেষ করে আলিপুরদুয়ার জেলায় এক বা দু’টি স্থানে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে সতর্কতা জারি হয়েছে। অন্যদিকে জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় এক বা দু’টি স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দুই জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। 

এছাড়াও উত্তরবঙ্গের সব জেলাতেই এক বা দু’টি স্থানে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।


 

Read more!
Advertisement
Advertisement