Advertisement

Rain Forecast: কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, কবে থেকে গরম কমবে? জানাল IMD

গরমের দাপটে ফুঁসছে শহর। প্রতিদিন বিক্ষিপ্ত ভাবে বিভিন্ন জেলার কিছু অংশে সামান্য বৃষ্টিপাত হলেও, তাতে স্বস্তি বিশেষ ফিরছে না। তবে এবার স্বস্তির বার্তা রয়েছে। আগামী দিন তিনেক পরেই কলকাতা সহ জেলায় জেলায় কমতে পারে তাপমাত্রা।

কলকাতা সহ জেলায় জেলায় আজ হালকা ঝড়-বৃষ্টির সম্ভাবনাকলকাতা সহ জেলায় জেলায় আজ হালকা ঝড়-বৃষ্টির সম্ভাবনা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 May 2026,
  • अपडेटेड 7:46 AM IST
  • দিন তিনেক পরেই কলকাতা সহ জেলায় জেলায় কমতে পারে তাপমাত্রা।
  • হাঁসফাঁস গরমের থেকে মুক্তি পাবে সাধারণ মানুষ।
  • আজকের আবহাওয়া কেমন থাকবে? জেনে নেওয়া যাক।

গরমের দাপটে ফুঁসছে শহর। প্রতিদিন বিক্ষিপ্ত ভাবে বিভিন্ন জেলার কিছু অংশে সামান্য বৃষ্টিপাত হলেও, তাতে স্বস্তি বিশেষ ফিরছে না। তবে এবার স্বস্তির বার্তা রয়েছে। আগামী দিন তিনেক পরেই কলকাতা সহ জেলায় জেলায় কমতে পারে তাপমাত্রা। ফলে হাঁসফাঁস গরমের থেকে মুক্তি পাবে সাধারণ মানুষ। তবে আজকের আবহাওয়া কেমন থাকবে? জেনে নেওয়া যাক।

কলকাতায় আজকের আবহাওয়ার পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় কলকাতা ও সংলগ্ন এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। সোমবার সকালের পূর্বাভাসে IMD-এর তরফে জানানো হয়েছে, দুপুর গড়ানোর পর বা বিকেল-সন্ধ্যার দিকে শহরের কিছু এলাকায় বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হতে পারে।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এদিন কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস, ফলে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে।

রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের সমান। তবে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.১ ডিগ্রি বেশি। গত ২৪ ঘণ্টায়, অর্থাৎ ২৪ মে সকাল ৬টা ৩০ মিনিট থেকে ২৫ মে সকাল ৬টা ৩০ মিনিট পর্যন্ত কলকাতায় কোনও বৃষ্টিপাত রেকর্ড হয়নি বলে জানিয়েছে IMD।

দক্ষিণবঙ্গের আজকের আবহাওয়ার পূর্বাভাস

সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনার কথা জানিয়েছে IMD। পূর্বাভাস অনুযায়ী, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলার কয়েকটি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির এক বা দু’টি স্থানে হালকা বৃষ্টি হতে পারে।

এছাড়াও পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার এক বা দু’টি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ো হাওয়া বইতে পারে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া পৌঁছতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস।

Advertisement

অন্যদিকে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার কিছু এলাকায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। আর্দ্রতাজনিত ভ্যাপসা গরমে নাজেহাল হওয়ার আশঙ্কা রয়েছে সাধারণ মানুষের।

উত্তরবঙ্গের আজকের আবহাওয়ার পূর্বাভাস

উত্তরবঙ্গের জেলাগুলিতে সোমবারও বৃষ্টির দাপট অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে IMD। পাহাড় থেকে ডুয়ার্স— একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। 

হাওয়া অফিস জানিয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলির কিছু কিছু এলাকাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার এক বা দু’টি স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব এলাকায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে IMD।

 

Read more!
Advertisement
Advertisement