Advertisement

West Bengal Rain: আজ থেকেই ১০ জেলায় বৃষ্টির পূর্বাভাস, কতদিন চলবে? পূর্বাভাস

আসছে বৃষ্টি। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সতর্কতা রয়েছে। বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। তার প্রভাবেই রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই বঙ্গেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে। এর মধ্যে রয়েছে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরও। কোন জেলায় কতটা বৃষ্টি হবে? কতদিন চলবে? জানুন লেটেস্ট আপডেট।

বৃষ্টির পূর্বাভাসবৃষ্টির পূর্বাভাস
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Feb 2026,
  • अपडेटेड 2:29 PM IST

আসছে বৃষ্টি। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সতর্কতা রয়েছে। বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। তার প্রভাবেই রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই বঙ্গেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে। এর মধ্যে রয়েছে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরও। কোন জেলায় কতটা বৃষ্টি হবে? কতদিন চলবে? জানুন লেটেস্ট আপডেট।

শীত শেষে ফাগুনে আবহাওয়ার বড়সড় বদল দেখা গেছে। বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকেই বাড়তে থাকে তাপমাত্রা। আজ, সোমবার থেকে এই নিম্নচাপের প্রভাব দেখা যেতে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবারই বাঁকুড়ায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। মঙ্গলবার কলকাতায় বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেইসঙ্গে বজ্রপাতও হতে পারে। একইসঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। 

কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?
বুধবার হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনায়, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, পূর্ব বর্ধমানে বৃষ্টি হতে পারে। সোমবার ও মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার জারি হয়েছে হলুদ সতর্কতাও। বাকি জেলাগুলিতে আবহাওয়া শুকনো।

সেইসঙ্গে উত্তরবঙ্গেও আজ থেকে আগামী তিনদিন ওপরের তিনটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে দু'দিন হালকা বৃষ্টির পূর্বাভাস।

Read more!
Advertisement
Advertisement