Advertisement

Weather Update: জোর বৃষ্টি আসছে, ৬ জেলায় দুর্যোগের পূর্বাভাস, কবে থেকে?

উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির দাপট অব্যাহত থাকলেও দক্ষিণবঙ্গে আপাতত সাময়িক বিরতির ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার বিকেলে আচমকাই বৃষ্টিতে ভিজেছে কলকাতা ও সংলগ্ন একাধিক এলাকা।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Mar 2026,
  • अपडेटेड 11:36 AM IST
  • উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির দাপট অব্যাহত থাকলেও দক্ষিণবঙ্গে আপাতত সাময়িক বিরতির ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দফতর।
  • বৃহস্পতিবার বিকেলে আচমকাই বৃষ্টিতে ভিজেছে কলকাতা ও সংলগ্ন একাধিক এলাকা।

উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির দাপট অব্যাহত থাকলেও দক্ষিণবঙ্গে আপাতত সাময়িক বিরতির ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার বিকেলে আচমকাই বৃষ্টিতে ভিজেছে কলকাতা ও সংলগ্ন একাধিক এলাকা। শহরসহ দক্ষিণবঙ্গের অন্তত ৬টি জেলায় বৃষ্টিপাত হয়েছে। তবে আবহাওয়া দফতরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার ও শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা খুবই কম।

আবহাওয়াবিদদের মতে, বর্তমানে বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর প্রভাবেই রাজ্যের বায়ুমণ্ডলে বিপুল পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করছে, যা বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি করছে।

শুক্রবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগামী দু’দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে আর্দ্রতার মাত্রা বেড়ে যাওয়ায় ভ্যাপসা গরমের অস্বস্তিও বাড়তে পারে।

শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গের আকাশ মূলত পরিষ্কার থাকবে। তবে পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলা এবং উপকূলবর্তী এলাকায় আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার থেকে আবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে।

সোমবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে ইঙ্গিত মিলেছে। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি।

অন্যদিকে উত্তরবঙ্গে চলতি সপ্তাহজুড়েই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এর সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। শনিবার সাময়িকভাবে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও রবিবার থেকে ফের বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

এদিকে কলকাতায় শুক্রবার ও শনিবার বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবে শনিবার রাতের পর থেকে বাতাসে নতুন করে জলীয় বাষ্প ঢুকতে শুরু করবে। তার জেরেই রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে শহরে আবার বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে।

Advertisement

এর মধ্যে আগামী দু’দিনে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। আর্দ্রতার কারণে ভ্যাপসা গরম বাড়লেও রবিবারের পর থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

 

Read more!
Advertisement
Advertisement