Advertisement

Rajeev Kumar: গাড়ি নেই, ৭ লক্ষের সোনা-মোটা ব্যাঙ্ক ব্যালান্স, রাজীব কুমারের সম্পত্তি কত?

দুঁদে IPS রাজীব কুমার পা রেখেছেন রাজনীতিতে। রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী তিনি। তাঁর কোনও গাড়ি না থাকলেও রয়েছে মোটা ব্যাঙ্ক ব্যালান্স। কতগুলো বাড়ি রাজীব কুমারের? কত টাকার সম্পত্তি রয়েছে তাঁর?

রাজীব কুমার রাজীব কুমার
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 09 Mar 2026,
  • अपडेटेड 1:40 PM IST
  • প্রাক্তন আমলা এখন রাজনীতিতে
  • কোনও গাড়ি নেই রাজীব কুমারের
  • কত টাকা ব্যাঙ্ক ব্যালান্স রয়েছে?

পশ্চিমবঙ্গের DGP পদ থেকে অবসর নেওয়ার পরই রাজনীতিতে পা রেখেছেন। তৃণমূল কংগ্রেস গুরুত্বদায়িত্ব দিয়েছে তাঁকে। দুঁদে IPS রাজীব কুমার এবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ হতে চলেছেন। দীর্ঘ কর্মজীবনে নানা রাজনৈতিক ও প্রশাসনিক বিতর্কে সামনে এসেছে তাঁর নাম। তবে রাজীবের বিরুদ্ধে নেই কোনও মামলা। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য হিসেবেই পরিচিত এই IPS-এর সম্পত্তির পরিমাণ কত জানেন?

আগামী ১৬ মার্চ হতে চলেছে রাজ্যসভার নির্বাচন। রাজীব কুমারের সাংসদ হওয়া নিশ্চিত। ইতিমধ্যেই মনোনয়ন জমা করেছেন তিনি। নির্বাচন কমিশনের কাছে জানানো তাঁর সম্পত্তির হিসেব রীতিমতো নজর কাড়ছে।

কত টাকা আয়কর দেন রাজীব?
কমিশনে জমা করা হলফনামা অনুযায়ী, রাজীব কুমার ২০২৪-২৫ সালে কর দিয়েছেন ৫০ লক্ষ ৬০ হাজার ৪৭০ টাকা। ২০২৩-২৪ সালে ৪৪ লক্ষ ৪৪ হাজার ৯৫০ টাকা। ২০২২-২৩ অর্থবর্ষে দিয়েছেন৩৮ লক্ষ ৫৮ হাজার ৭৩০ টাকা। তাঁর স্ত্রী সঞ্চিতা কুমার ২০২৪-২৫ অর্থবর্ষে আয়কর জমা করেছেন ৪৪ লক্ষ ১৮ হাজার ৪৫০ টাকা।

অস্থাবর সম্পত্তির পরিমাণ
> রাজীব কুমারের কাছে এই মুহূর্তে রয়েছে ১৪ হাজার টাকা নগদ। তাঁর স্ত্রীর হাতে রয়েছে ৬৩ হাজার। 
> SBI-এর একটি জয়েন্ট অ্যাকাউন্টে রয়েছে ৭০ লক্ষ ৬৪ হাজার ৯৫১ টাকা। আরও একটিতে রয়েছে ২৩ লক্ষ ২৫ হাজার ৬২৯ টাকা। এছাড়াও আরও একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে তাঁর। ICICI-এর চৌরঙ্গী ব্রাঞ্চে সেভিংস অ্যাকাউন্টে রয়েছে ১ লক্ষ ৩৬ হাজার ৭৫৬ টাকা। 
> মোট ১ কোটি ৩৫ লক্ষ টাকার FD রয়েছে রাজীব কুমারের।
> মিউচুয়াল ফান্ড রয়েছে ৩৫ লক্ষ ৩০ হাজার ৯০৯ টাকার। 
> ইকুইটি শেয়ার রয়েছে ১২ লক্ষ ৪৬ হাজার ৫৭৫ টাকার। 
> জীবনবীমার বার্ষিক প্রিমিয়াম দেন ১ লক্ষ ৬৭ হাজার ৫৮০ টাকার। 
> স্ত্রী বা তাঁর নিজের নামে নেই কোনও গাড়ি। 
> রাজীবের কাছে সোনা রয়েছে ৭ লক্ষ ১৪ হাজার টাকার। রুপো রয়েছে ১৯ লক্ষ ১২ হাজার টাকার। স্ত্রীর সঞ্চিতার সোনা রয়েছে ১ কোটি ২৮ লক্ষ ৩০ হাজার টাকার। 
> রাজীব কুমারের অস্থাবর সম্পত্তির মোট পরিমাণ ২ কোটি ৭৩ লক্ষ ১৯ হাজার ৯৭৮ টাকা। স্ত্রী সঞ্চিতার মোট অস্থাবর সম্পত্তি ৫ কোটি ৭১ লক্ষ ৩৫ হাজার ৯০৩ টাকার। 

Advertisement

স্থাবর সম্পত্তির পরিমাণ কত?
> উত্তরপ্রদেশের সম্ভলে রাজীব কুমারের নামে একটি জমি রয়েছে। যার বাজারদর ২০ লক্ষ টাকা।
> স্ত্রীর সঙ্গে যৌথ মালিকানায় নিউ টাউনে একটি ফ্ল্যাট রয়েছে। যার বাজার মূল্য ১ কোটি ৫০ লক্ষ টাকা। 
> HIDCO-কে ১ কোটি ৭১ লক্ষ ৬ হাজার টাকা মূল্যের একটি জমি কেনা রয়েছে।
> মোট স্থাবর সম্পত্তির পরিমাণ  ৩ কোটি ৪৫ লক্ষ ৬০০ টাকা। 

অর্থাৎ স্থাবর এবং অস্থাবর সম্পত্তি নিয়ে রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী রাজীব কুমারের মোট সম্পত্তির পরিমাণ ৬ কোটি ১৮ লক্ষ ২০ হাজার ৫৭৮ টাকা। 

 

Read more!
Advertisement
Advertisement