Advertisement

Bengal Weather Update: দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, Red Alert জারি

IMD Weather Update: দক্ষিণবঙ্গের একাধিক জেলায় লাল সতর্কতা(Red Alert) জারি করল আলিপুর আবহাওয়া দফতর। বিশেষত ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়ার মতো জেলাগুলিতে শুক্রবার থেকেই ঝড়-বৃষ্টির দাপট বাড়ার সম্ভাবনা।

আগামী ২ দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে।আগামী ২ দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 29 May 2026,
  • अपडेटेड 1:56 PM IST
  • দক্ষিণবঙ্গের একাধিক জেলায় লাল সতর্কতা(Red Alert)।
  • বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়ার মতো জেলাগুলিতে শুক্রবার থেকেই ঝড়-বৃষ্টির দাপট বাড়ার সম্ভাবনা।
  • ঝোড়ো হাওয়া, বজ্রপাত এবং প্রবল বৃষ্টিতে কার্যত দুর্যোগের পরিস্থিতি তৈরি হতে পারে।

IMD Weather Update: দক্ষিণবঙ্গের একাধিক জেলায় লাল সতর্কতা(Red Alert) জারি করল আলিপুর আবহাওয়া দফতর। বিশেষত ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়ার মতো জেলাগুলিতে শুক্রবার থেকেই ঝড়-বৃষ্টির দাপট বাড়ার সম্ভাবনা। আবহবিদদের পূর্বাভাস, ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, বজ্রপাত এবং প্রবল বৃষ্টিতে কার্যত দুর্যোগের পরিস্থিতি তৈরি হতে পারে। ইতিমধ্যেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের স্পেশাল বুলেটিন অনুযায়ী, মধ্য পাকিস্তান থেকে ওড়িশা পর্যন্ত একটি অক্ষরেখা এবং উত্তর ওড়িশা সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেই সঙ্গে বঙ্গোপসাগর থেকে দক্ষিণবঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। এহেন পরিস্থিতির জেরেই আগামী ২ দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে।

পাশাপাশি, আবহাওয়া দফতর বৃহস্পতিবার দুপুর ১১টা ৫০ মিনিটে একটি নতুন অ্যালার্ট জারি করেছে। সেখানে বলা হয়েছে, আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলার কিছু অংশে তীব্র বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। সেই সময় ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে প্রবল বজ্রপাত এবং ভারী বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

আবহাওয়া দফতরের প্রকাশিত সতর্কতা।

বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম মেদিনীপুরে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে পূর্বাভাস। কলকাতা-সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া এবং পূর্ব মেদিনীপুরেও বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

IMD কলকাতার স্পেশাল বুলেটিন পড়ুন: View PDF

গত ২৪ ঘণ্টাতেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হয়েছে। উত্তর ২৪ পরগনার সল্টলেক, হুগলির তারকেশ্বর, পূর্ব বর্ধমান ও বীরভূমেও বৃষ্টি হয়েছে।  

উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে। বিশেষ করে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। কালিম্পংয়ে গত ২৪ ঘণ্টায় ৮ সেন্টিমিটার বৃষ্টি হয়েছে।

Advertisement

সমুদ্রেও দুর্যোগের আশঙ্কা। শুক্রবার পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, দমকা হাওয়ার গতি ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। সেই কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর। 

Read more!
Advertisement
Advertisement