Advertisement

Reliance Bengal Investment: বাংলায় বড় বিনিয়োগ করতে চলেছে রিলায়েন্স? মুখ্যমন্ত্রীর সঙ্গে আম্বানিদের বৈঠকের পর যা জানা যাচ্ছে

এবার বাংলায় বিনিয়োগ করতে চলেছে রিলায়েন্স? রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি এবং ডিরেক্টর অনন্ত আম্বানির সঙ্গে মুম্বইয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দেখা করার পর সেই জল্পনা তুঙ্গে। ঠিক কী কথা হয়েছে তাঁদের মধ্যে? আসুন জেনে নেওয়া যাক।

অনন্ত ও মুকেশ আম্বানির সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক (ছবি: এক্স)অনন্ত ও মুকেশ আম্বানির সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক (ছবি: এক্স)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Sep 2026,
  • अपडेटेड 9:16 AM IST
  • এবার বাংলায় বিনিয়োগ করতে চলেছে রিলায়েন্স?
  • রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি এবং ডিরেক্টর অনন্ত আম্বানির সঙ্গে মুম্বইয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দেখা করার পর সেই জল্পনা তুঙ্গে
  • ঠিক কী কথা হয়েছে তাঁদের মধ্যে?

বাংলায় কি এবার বিরাট বিনিয়োগের পথে রিলায়েন্স? এই প্রশ্ন উঠছে কারণ, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি এবং ডিরেক্টর অনন্ত আম্বানির সঙ্গে মুম্বইয়ে দেখা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আম্বানিদের বাসভবন ‘অ্যান্টিলিয়া’-য় হয় এই বৈঠক। আর এই বৈঠকে পশ্চিমবঙ্গে রিলায়েন্সের ব্যবসা ও বিনিয়োগ নিয়েই কথা হয়েছে বলে খবর মিলছে। 

মুকেশ এবং অনন্তর সঙ্গে যে দেখা করবেন, সেটা আগেই জনসমক্ষে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই মতো গণেশ উৎসবের পরই তিনি চলে গেলেন মুম্বই। দেখা করলেন মুকেশ আম্বানি এবং অনন্ত আম্বানির সঙ্গে। সেখানে পশ্চিমবঙ্গে রিলায়েন্সের ব্যবসা ও বিনিয়োগের বিষয়েই কথা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। 

সোশ্যাল মিডিয়া এক্স-এ মুখ্যমন্ত্রী লেখেন, 'গতকাল মুম্বইয়ে বিশিষ্ট শিল্পপতি এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান শ্রী মুকেশ আম্বানিজির বাসভবনে গিয়েছিলাম। সেখানে ভগবান গণেশের সামনে প্রার্থনা করার সুযোগ পেয়েছি। আমাদের দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য তাঁর আশীর্বাদ প্রার্থনা করেছি।

আমাদের রাজ্যের আত্মা, চেতনা এবং চিরন্তন ভক্তির প্রতীক হিসেবে মা কালীর একটি বিশেষ পবিত্র স্মারক আম্বানি পরিবারের হাতে তুলে দেওয়ার সৌভাগ্য হয়েছে। প্রার্থনা করেছি, দেবী মা যেন তাঁদের সুস্বাস্থ্য, সুখ এবং নিরন্তর সাফল্যে আশীর্বাদ করেন।

আমাদের আলোচনার সময় পশ্চিমবঙ্গে শিল্পের বিকাশ এবং কর্মসংস্থান তৈরির বিপুল সম্ভাবনা নিয়েও কথা হয়েছে। আমাদের রাজ্য এমন দূরদর্শী বিনিয়োগকে স্বাগত জানাতে প্রস্তুত, যা আমাদের যুবসমাজকে এগিয়ে নিয়ে যাবে এবং আর্থিক অবস্থাকে আরও শক্তিশালী করবে।'


মাথায় রাখতে হবে, পশ্চিমবঙ্গে পালা বদলের পর থেকেই বাংলায় শিল্প আনার বিষয়ে উদ্যোগী হয়েছে বিজেপি সরকার। একের পর এক বিনিয়োগ আসতেও শুরু করেছে। এমন পরিস্থিতিতে দেশের বিজনেস টাইকুন আম্বানিদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

প্রসঙ্গত, সোমবার দুপুরে নিউটাউনে অনুষ্ঠান ছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তারপরই মুম্বইয়ের দিকে রওনা হন তিনি। সেই সময় তাঁকে সফর সম্পর্কে প্রশ্নও করেন সাংবাদিকরা। তবে তিনি স্পষ্ট করে কিছুই জানাননি। 

Advertisement

যদিও কিছুদিন আগেই বিষয়টা নিয়ে মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, অনন্ত আম্বানিদের সঙ্গে তাঁর কথা হয়েছে। অনন্ত আম্বানি ও মুকেশ আম্বানি বাংলায় আসছেন। বাংলায় বিনিয়োগ করবেন তাঁর। ডেটা সেন্টার ও সেমি কন্ডাক্টর হাবে কাজ করবেন তাঁরা। 

এমতাবস্থায় নিজেই মুম্বই উড়ে গেলেন। দেখা করলেন মুকেশ ও অনন্তের সঙ্গে। সূত্রের খবর, তাঁদের মধ্যে বাংলায় বিনিয়োগ নিয়েই কথা হয়েছে। যদিও কোথায় বিনিয়োগ হবে, কত টাকা বিনিয়োগ হবে, কবে বিনিয়োগ হবে, এই বিষয়গুলি নিয়ে কোনও পক্ষই কিছু জানায়নি। যদিও আশা করা হচ্ছে, খুব তাড়াতাড়িই সুখবর পেতে চলেছে বাংলা। বিরাট বিনিয়োগ আসতে চলেছে রিলায়েন্সের পক্ষ থেকে। 

একের পর এক বিনিয়োগ আসছে
রাজ্যে বিজেপি সরকার আসার পরই একের পর এক বিনিয়োগ আসছে। পুরুলিয়ায় হচ্ছে ইস্পাত কারখানা। সেই সঙ্গে আমুল বিরাট বিনিয়োগ করছে। নিউটাউনে ২ হাজার বেডের হাসপাতাল গড়ে তুলছে আদানি। সেই সঙ্গে সেমিকন্ডাক্টর হাব তৈরির চেষ্টাও চলছে। এছাড়াও একাধিক বিনিয়োগ আসছে। 

 

Read more!
Advertisement
Advertisement