Advertisement

Dr Subrata Gupta: শুভেন্দুর উপদেষ্টা হলেন কমিশনের সুব্রত, এলেন আলাপনের পদে

Suvendu Adhikari advisor: পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হল অবসরপ্রাপ্ত আইএএস অফিসার ডঃ সুব্রত গুপ্তকে। নবান্নের পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস দফতরের তরফে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

 নবান্নের পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস দফতরের তরফে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নবান্নের পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস দফতরের তরফে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 09 May 2026,
  • अपडेटेड 7:12 PM IST

Suvendu Adhikari advisor: পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হল অবসরপ্রাপ্ত আইএএস অফিসার ডঃ সুব্রত গুপ্তকে। নবান্নের পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস দফতরের তরফে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রশাসনিক মহলের মতে, দীর্ঘ অভিজ্ঞতা এবং শিল্প, পরিকাঠামো ও কেন্দ্রীয় প্রশাসনে কাজের অভিজ্ঞতার কারণেই সুব্রত গুপ্তকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। উল্লেখ্য, ডঃ গুপ্ত নির্বাচন কমিশনের নিযুক্ত স্পেশাল পোল অবজার্ভার হিসাবে বিধানসভা ভোটের দায়িত্ব সামলেছেন। 

রাজনৈতিক ও প্রশাসনিক মহলের একাংশের মতে, বাংলায় বিজেপির নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে অভিজ্ঞ আমলাদের উপর ভরসা করছে নতুন সরকার।  

ডঃ সুব্রত গুপ্ত ১৯৯০ ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস অফিসার। আইআইটি খড়্গপুরের প্রাক্তনী। পাশাপাশি লন্ডন থেকে এমবিএ ডিগ্রিও করেছেন। প্রশাসনিক জীবনেও তাঁর একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে। শিক্ষাগত যোগ্যতা এবং প্রশাসনিক দক্ষতার কারণে তিনি দীর্ঘদিন ধরেই আমলা মহলে পরিচিত মুখ।

শিল্পোন্নয়ন এবং পরিকাঠামো প্রকল্পের ক্ষেত্রেও তাঁর ভূমিকা উল্লেখযোগ্য। ২০১১ সাল থেকে চার বছর তিনি পশ্চিমবঙ্গ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন বা WBIDC-এর ম্যানেজিং ডিরেক্টর ছিলেন। সেই সময় সিঙ্গুরের ন্যানো প্রকল্পকে ঘিরে শিল্প ও জমি আন্দোলন চলছিল। প্রশাসনিক মহলের মতে, সেই কঠিন সময়েও শিল্প সংক্রান্ত নানা বিষয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছিলেন সুব্রত গুপ্ত।

শুধু তাই নয়, দেশের প্রথম জলের তলা দিয়ে মেট্রো প্রকল্পের কাজ শুরুর সময়ও গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। ২০১২-১৩ সালে কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড বা KMRCL-এর ম্যানেজিং ডিরেক্টর ছিলেন ডঃ গুপ্ত। সেই সময় হাওড়া ময়দান থেকে জলের তলা দিয়ে মেট্রো নির্মাণের কাজ শুরু হয়। বর্তমানে সেই প্রকল্প কলকাতা ও হাওড়ার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন এনেছে।

পরে পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি, বায়োটেকনোলজি এবং উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের অতিরিক্ত মুখ্যসচিব হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। এরপর ২০২৪ সালে কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রকের সচিব পদে নিয়োগ করা হয় তাঁকে। প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন অ্যাপয়েন্টমেন্ট কমিটি অফ ক্যাবিনেট বা ACC তাঁর নিয়োগ অনুমোদন করেছিল।

Advertisement

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সুব্রত গুপ্তর প্রশাসনিক অভিজ্ঞতা নতুন সরকারের কাছে বড় সম্পদ হতে পারে। বিশেষ করে শিল্প বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং কেন্দ্র-রাজ্য সমন্বয়ের ক্ষেত্রে তাঁর অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলেই মনে করা হচ্ছে।

এদিকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রশাসনিক মহলে একাধিক রদবদলের জল্পনাও শুরু হয়েছে। তার মধ্যেই মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হিসেবে ডঃ সুব্রত গুপ্তর নিয়োগকে তাৎপর্যপূর্ণ বলেই দেখছেন বিশেষজ্ঞরা। 

Read more!
Advertisement
Advertisement