Advertisement

Baruipur Encounter: 'একজন ধর্ষক শেষ হয়েছে,' বারুইপুর এনকাউন্টারে খুশি MLA রত্না, প্রভাসের মায়েরও প্রশংসা

মঙ্গলবার মধ্যরাতে বারুইপুরে পুকুরের ধারে যে ধর্ষিত নাবালিকার দেহ উদ্ধার হয়েছিল, অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলকে নিয়ে সেই জায়গায় ঘটনার পুনর্নির্মাণ করতে যাচ্ছিল পুলিশ। পুলিশের দাবি, প্রভাস হঠাত্‍ এক পুলিশের থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। আত্মরক্ষার জন্য পুলিশ তাকে গুলি করে। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা প্রভাসকে মৃত বলে ঘোষণা করে। এই এনকাউন্টারের প্রশংসা শোনা গেল বিজেপি বিধায়ক রত্না দেবনাথের মুখে। 

প্রভাস মণ্ডলের মা ও বিজেপি বিধায়ক রত্না দেবনাথপ্রভাস মণ্ডলের মা ও বিজেপি বিধায়ক রত্না দেবনাথ
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 08 Jul 2026,
  • अपडेटेड 11:09 AM IST
  • বারুইপুরে এনকাউন্টারে খতম অন্যতম অভিযুক্ত
  • একজন ধর্ষক শেষ হয়েছে: রত্না দেবনাথ
  • আমি ওর দেহ দেখতে চাই না: প্রভাসের মা

বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের এনকাউন্টারে মৃত্যুর খবরে খুশি বিজেপি বিধায়ক তথা আরজি কর কাণ্ডে নির্যাতিতার মা রত্না দেবনাথ। একই সঙ্গে প্রশংসা করলেন প্রভাসের মায়েও। বললেন, 'পুলিশ ভাল কাজ করেছে। একজন ধর্ষক শেষ হয়েছে।'

বারুইপুরে এনকাউন্টারে খতম অন্যতম অভিযুক্ত

মঙ্গলবার মধ্যরাতে বারুইপুরে পুকুরের ধারে যে ধর্ষিত নাবালিকার দেহ উদ্ধার হয়েছিল, অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলকে নিয়ে সেই জায়গায় ঘটনার পুনর্নির্মাণ করতে যাচ্ছিল পুলিশ। পুলিশের দাবি, প্রভাস হঠাত্‍ এক পুলিশের থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। আত্মরক্ষার জন্য পুলিশ তাকে গুলি করে। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা প্রভাসকে মৃত বলে ঘোষণা করে। এই এনকাউন্টারের প্রশংসা শোনা গেল বিজেপি বিধায়ক রত্না দেবনাথের মুখে। 

একজন ধর্ষক শেষ হয়েছে: রত্না দেবনাথ

তাঁর কথায়, 'এখানে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। বিগত সরকারের আমলে আমরা যেমন এখনও বিচার পাইনি। আমাদের মুখ্যমন্ত্রী শাসকের আইন নয়, আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন। ঘটনার পুনর্নির্মাণের সময় অভিযুক্ত পুলিশের বন্দুক নিয়ে তাদের দিকেই তাক করেছিল, তাই গুলি চালিয়েছে পুলিশ। আমি মনে করি, পুলিশ ভাল করেছে। একজন ধর্ষক শেষ হয়েছে। এভাবে যদি পদক্ষেপ করা হয়, তাহলে হয়তো বাচ্চা মেয়েদের বাঁচানো যাবে আগামিদিনে।'

আমি ওর দেহ দেখতে চাই না: প্রভাসের মা

অন্যদিকে এনকাউন্টারে নিহত প্রভাসের মা-ও ছেলের দেহ নিতে রাজি হননি। তিনি বলছেন, 'আমি ওর দেহ দেখতে চাই না। দেখে কী করব! আমার যাওয়ার শক্তি নেই। গলা শুকিয়ে আসছে। পুলিশকে বলেছি, তোমরা যা খুশি করো। ছেলের মৃত্যু হলে মায়ের তো কষ্ট হবেই। কিন্তু ও যা কর্ম করেছে, তাতেই ওর মৃত্যু হয়েছে, আমার শান্তি। আমি আর ওর দেহ দেখতে চাই না। ও তো আমার কথা কখনও শোনেনি। মায়ের কথা শোনেনি। নেশা করত।'

প্রভাসের মায়ের বক্তব্যের প্রতিক্রিয়ায় আরজি কর কাণ্ডের নির্যাতিতার মা রত্না দেবনাথ বললেন, 'এই মা বুকে পাথর রেখে এই কথাগুলি বলছেন। তাঁরও কষ্ট হচ্ছে, কিন্তু অপরাধের বিরুদ্ধে তিনিও আমাদের মতোই প্রতিবাদ করেছেন। নিজের সন্তানকে পুলিশের হাতে তুলে দিয়েছেন। তিনি গতকালও বলেছিলেন, আমার ছেলে যদি অপরাধ করে থাকে, মায়ের কোল ফাঁকা করে থাকে, তাহলে ওকেও সাজা দেওয়া হোক। আমি ওঁর প্রতিক্রিয়া শুনেছিলাম। এই মা-ও একজন প্রতিবাদী, সাহসী মা।' 

Advertisement

Read more!
Advertisement
Advertisement