Advertisement

Suvendu Adhikari: চালের দাম নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য শুভেন্দুর, মিষ্টি, সবজি সহ খাবারে 'বিষাক্ত রং' নিয়েও কড়া বার্তা

মঙ্গলবার উপভোক্তা অধিকার সুরক্ষা সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 'হঠাৎ করে আনাজ, চিনির দাম বাড়িয়ে দিল। আমরা জানি, গোটা দেশেই রিটেলে দাম বেড়েছে। অ্যাকশন হওয়ার পর দেখবেন কয়েক টাকা কমেও গিয়েছে। কিন্তু চালে তো বাড়ানোর কারণ ছিল না। আমরা ধান উৎপাদনে উদ্বৃত্ত। এই ব্যবস্থাগুলো আগে ছিল না।'

শুভেন্দু অধিকারীশুভেন্দু অধিকারী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Sep 2026,
  • अपडेटेड 12:27 PM IST
  • হঠাৎ করে আনাজ, চিনির দাম বাড়িয়ে দিল
  • গোটা দেশেই রিটেলে দাম বেড়েছে
  • অ্যাকশন হওয়ার পর দেখবেন কয়েক টাকা কমেও গিয়েছে

আনাজ, চিনি, চালের দাম বাড়া থেকে খাবারে রং মেশানো, আজ এই সমস্ত বিষয় নিয়েই সবর হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি এই সব ক্ষেত্রে যে তাঁর সরকার দ্রুত ব্যবস্থা নিচ্ছে, সেটাও জানালেন। 

মঙ্গলবার উপভোক্তা অধিকার সুরক্ষা সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'হঠাৎ করে আনাজ, চিনির দাম বাড়িয়ে দিল। আমরা জানি, গোটা দেশেই রিটেলে দাম বেড়েছে। অ্যাকশন হওয়ার পর দেখবেন কয়েক টাকা কমেও গিয়েছে। কিন্তু চালে তো বাড়ানোর কারণ ছিল না। আমরা ধান উৎপাদনে উদ্বৃত্ত। এই ব্যবস্থাগুলো আগে ছিল না।'

এখানেই শেষ না করে তাঁর দাবি, খাবারে ও মিষ্টিতে মেশানো হচ্ছে রং। সেই রং শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। তিনি বলেন, 'নামী নামী হোটেল, রেস্টুরেন্ট, বড় বড় মিষ্টির দোকানে যে রং মেশানো হচ্ছে, তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। ব্যবসা করুন পরিচ্ছন্নভাবে। মানুষের ক্ষতি করতে পারেন না।' 

তিনি আরও জানান, সবজিকে তাজা দেখানোর জন্য যেই রং ব্যবহার করা হচ্ছে, সেটা ব্যবহার করা যায় না। এটা বিষ খাওয়ানোর সমান। তাই এই সব ক্ষেত্রেও অ্যাকশন নেওয়া হচ্ছে বলে জানান তিনি। 

তাঁর মতে, কিছু অল্প সংখ্যক ব্যবসায়ী এটা করছেন। তাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন একাংশের পুলিশ অফিসার, ফুড ইনস্পেক্টর। তাই তিনি এসবের বিরুদ্ধে লড়াই করার বার্তা দিলেন। 

এ দিন শুরুতেই তিনি বলেন, 'আমি বুদ্ধবাবুকে বা আগের মুখ্যমন্ত্রীকে দেখনি ক্রেতা সুরক্ষা দফতরের অনুষ্ঠানে এসেছেন। আমি ভুল হতে পারি। তবে এর সঙ্গে লক্ষ লক্ষ মানুষের সম্পর্ক লুকিয়ে রয়েছে। আমাদের এখানে সর্বস্তরের দুর্নীতিকে সিলমোহর লাগিয়ে দেওয়া হয়েছিল।' 


এরপর তিনি জানান, ইলেকট্রনিক্স বা আধুনিক মানের যে ওজন মাপার মেশিন রয়েছে, সেখানে কারচুপি করা হচ্ছে। আনাজ এবং মাছ কেনার ক্ষেত্রে ওজনে কারচুপি হচ্ছে। আর তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

এছাড়া ফ্ল্যাট কেনাবেচার ক্ষেত্রেও বিরাট প্রতারণা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'ফ্ল্যাট কেনাবেচার প্রতারণা বড় মাপের। আমি জনতার দরবার করি সল্টলেকে বিজেপির অফিসে। আমার গ্রিভেন্স সেল রয়েছে। প্রত্যেক দিন বিজ্ঞাপন দিয়ে ফ্ল্যাট বুকিংয়ের ক্ষেত্রে কতভাবে প্রতারণা করছে, তা জানলে অবাক হয়ে যাবেন।'  এমন পরিস্থিতিতে এই দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিলেন শুভেন্দু অধিকারী। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement