Advertisement

২৪ ঘণ্টায় উত্তরবঙ্গে আরও দুর্যোগের আশঙ্কা, দক্ষিণেও অতি ভারী বৃষ্টির সতর্কতা

বৃহস্পতিবার গভীর রাত থেকে শুরু হওয়া বৃষ্টি শুক্রবারও থামেনি। সারাদিন ধরেই রাজ্যের অধিকাংশ জেলায় আকাশ ছিল মেঘলা, সূর্যের দেখা মেলেনি বললেই চলে। তবে সবচেয়ে বেশি দুর্ভোগে উত্তরবঙ্গ। টানা বর্ষণে একাধিক জায়গায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে, নদীগুলির জলস্তর দ্রুত বাড়ছে এবং বহু এলাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

রাজ্যজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস।-ফাইল ছবিরাজ্যজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস।-ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Jul 2026,
  • अपडेटेड 6:50 PM IST
  • বৃহস্পতিবার গভীর রাত থেকে শুরু হওয়া বৃষ্টি শুক্রবারও থামেনি।
  • সারাদিন ধরেই রাজ্যের অধিকাংশ জেলায় আকাশ ছিল মেঘলা, সূর্যের দেখা মেলেনি বললেই চলে।

বৃহস্পতিবার গভীর রাত থেকে শুরু হওয়া বৃষ্টি শুক্রবারও থামেনি। সারাদিন ধরেই রাজ্যের অধিকাংশ জেলায় আকাশ ছিল মেঘলা, সূর্যের দেখা মেলেনি বললেই চলে। তবে সবচেয়ে বেশি দুর্ভোগে উত্তরবঙ্গ। টানা বর্ষণে একাধিক জায়গায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে, নদীগুলির জলস্তর দ্রুত বাড়ছে এবং বহু এলাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

এই পরিস্থিতিতে শুক্রবার বিকেলে আলিপুর আবহাওয়া দফতর নতুন করে সতর্কবার্তা জারি করেছে। আবহাওয়াবিদদের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের পরিস্থিতি আরও খারাপ হতে পারে। বিশেষ করে উত্তরবঙ্গের পাঁচটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টার বৃষ্টির মূল কারণ ছিল বাংলাদেশের উপর অবস্থান করা একটি ঘূর্ণাবর্ত। যদিও সেটি এখন দুর্বল হয়ে সরে গিয়েছে, তবুও পশ্চিমবঙ্গের উপর এখনও সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা এবং নিম্নচাপ রেখা। এর প্রভাবেই আগামী দুই থেকে তিন দিন রাজ্যের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, উত্তরবঙ্গে বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। পাহাড়ি এলাকায় নতুন করে ধসের আশঙ্কা এবং নদীর জলস্তর বৃদ্ধির সম্ভাবনা থাকায় প্রশাসন পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। দক্ষিণবঙ্গেও কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে নিম্নাঞ্চলে জল জমা এবং যান চলাচলে বিঘ্ন ঘটার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা।

Read more!
Advertisement
Advertisement