Advertisement

Ritabrata: 'স্পিকার বললেই সংখ্যাগরিষ্ঠ সমর্থন জমা দেব', বলছেন 'প্রাক্তন' বিরোধী দলনেতা ঋতব্রত

বিরোধী দলনেতার পদ হারানোর পর মুখ খুললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। 'স্পিকার যেদিন ডাকবেন, সেদিনই সংখ্যাগরিষ্ঠ বিধায়ক নিয়ে সমর্থন জমা দেব,' জানালেন সাংবাদিকদের।

'স্পিকার যেদিন ডাকবেন, সেদিনই সংখ্যাগরিষ্ঠ বিধায়ক নিয়ে সমর্থন জমা দেব,' জানালেন সাংবাদিকদের।'স্পিকার যেদিন ডাকবেন, সেদিনই সংখ্যাগরিষ্ঠ বিধায়ক নিয়ে সমর্থন জমা দেব,' জানালেন সাংবাদিকদের।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Nov 2026,
  • अपडेटेड 5:51 PM IST
  • আপাতত বিরোধী দলনেতার পদ হারিয়েছেন ঋতব্রত।
  • ঋতব্রত জানান, স্পিকার যেদিন সময় দেবেন, সেদিনই তাঁরা তাঁর কাছে যাবেন।

Ritabrata Banerjee: 'যেদিনই স্পিকার সাহেব বলবেন, সেদিনই সংখ্যাগরিষ্ঠ সমর্থন জমা দেব।' কলকাতা হাইকোর্টের রায়ের পর এমনই মন্তব্য করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আপাতত বিরোধী দলনেতার পদ হারিয়েছেন। তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হন। স্পিকারের সিদ্ধান্ত মেনে নেবেন বলে জানিয়েছেন ঋতব্রত।

কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায় নিয়ে প্রশ্ন তুলতে চাননি তিনি। ঋতব্রত বলেন, বিচারপতির জ্ঞান নিয়ে প্রশ্ন করার অধিকার তাঁদের নেই। আদালতের রায়ের পর বিষয়টি আবার স্পিকারের কাছে ফিরে গিয়েছে। এবার স্পিকারই পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

ঋতব্রত আরও বলেন, গত ৩ জুন পরিষদীয় দলের সংখ্যাগরিষ্ঠ বিধায়ক সশরীরে উপস্থিত ছিলেন। তখন দলের মধ্যে কোনও বিরোধ ছিল না। পরিষদীয় দলের সই জালিয়াতির মতো বিষয়ও সামনে এসেছিল। সেই সময় সংখ্যাগরিষ্ঠ বিধায়কদের উপস্থিতির ভিত্তিতেই স্পিকার সিদ্ধান্ত নিয়েছিলেন।

এর পর গত ২২ জুন নতুন করে বৈঠক হয়। কলকাতার নভোটেলে একটি বিশেষ মিটিংয়ের আয়োজন করা হয়েছিল। সেই বৈঠকে অরূপ রায়কে তাঁদের দলের চেয়ারপার্সন নির্বাচিত করা হয়। এরপর নির্বাচন কমিশনের কাছেও যান তাঁরা। সেখানে দলের নাম নিয়ে আপত্তি জানানো হয়। নিজেদের দাবি জানিয়ে আবেদনও জমা দেওয়া হয়।

ঋতব্রতের দাবি, এখন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের দু'টি ভাগ রয়েছে। অরূপ রায়ের নেতৃত্বে একটি গোষ্ঠী রয়েছে। অন্যদিকে, মূল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব নিয়ে আলাদা অবস্থান রয়েছে। এহেন পরিস্থিতিতে বিধানসভায় কারা সংখ্যাগরিষ্ঠ, তা নিয়ে প্রশ্ন উঠছে।

ঋতব্রত জানান, স্পিকার যেদিন সময় দেবেন, সেদিনই তাঁরা তাঁর কাছে যাবেন। অরূপ রায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস এবং ডেমোক্র্যাটিক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সংখ্যাগরিষ্ঠ বিধায়কদের নিয়ে তাঁরা হাজির হবেন।

অর্থাৎ, বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার দাবি জানাতে প্রস্তুত ঋতব্রতরা। এখন স্পিকার কবে তাঁদের ডেকে পাঠান, সেদিকেই নজর রাজনৈতিক মহলের। 

Read more!
Advertisement
Advertisement