Advertisement

Shut Down Hospital: মানা হচ্ছিল না কোনও সুরক্ষা বিধি, তালা ঝুলল ধনেখালির নার্সিংহোমে

জানা গিয়েছে, ধনেখালির মদনমোহনতলা এলাকার একটি নার্সিংহোমে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট মানা হচ্ছিল না। এমনকী নূন্যতম পরিকাঠামো, মেডিক্যাল অফিসার, অগ্নিনির্বাপণ ব্যবস্থাও ছিল না বলেও অভিযোগ। গত জুলাই মাসে নার্সিংহোমটি বন্ধ করে দেওয়ার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিল জেলা স্বাস্থ্য দপ্তর।

হাসপাতালে তালা ঝোলালো প্রশাসনহাসপাতালে তালা ঝোলালো প্রশাসন
প্রীতম ব্যানার্জী
  • কলকাতা,
  • 05 Sep 2026,
  • अपडेटेड 6:05 PM IST
  • হাসপাতাল বা নার্সিংহোমের সুরক্ষা বিধি নিয়ে প্রায়ই প্রশ্ন ওঠে।

হাসপাতাল বা নার্সিংহোমের সুরক্ষা বিধি নিয়ে প্রায়ই প্রশ্ন ওঠে। এবারেও এক নার্সিং হোমের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল স্বাস্থ্য দপ্তর। সিল করে দেওয়া হল নার্সিংহোমটি। ঘটনাটি ঘটেছে হুগলির ধনেখালিতে। 

জানা গিয়েছে, ধনেখালির মদনমোহনতলা এলাকার একটি নার্সিংহোমে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট মানা হচ্ছিল না। এমনকী নূন্যতম পরিকাঠামো, মেডিক্যাল অফিসার, অগ্নিনির্বাপণ ব্যবস্থাও ছিল না বলেও অভিযোগ। গত জুলাই মাসে নার্সিংহোমটি বন্ধ করে দেওয়ার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিল জেলা স্বাস্থ্য দপ্তর। তখনকার মতো নার্সিংহোম বন্ধ করে দেওয়া হলেও, কয়েকদিন পর ফের রোগী ভর্তি নেওয়া শুরু করা হয়। অভিযোগ পেয়েই হুগলি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলি কর, ধনিখালির বিএমওএইচ এবং ডেপুটি সিএমওএইচ ১ ত্রিদীপ মুস্তাফিকে ওই নার্সিংহোমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পাঠান। এরপর বৃহস্পতিবার রাতে নার্সিংহোমটি সিল করে দেন স্বাস্থ্য আধিকারিকরা।

ধনেখালি থানার পুলিশকে সঙ্গে নিয়ে নার্সিংহোমে যান স্বাস্থ্য আধিকারিকরা। অভিযোগ, পুলিশের সামনেই স্বাস্থ্য আধিকারীকদের কার্যত হুমকি দেন নার্সিংহোমের পরিচালক কেনারাম দে। কেনারাম দে বলেন,পরিকাঠামোর অভাব কিছুটা আছে স্বীকার করছি। কোনও নার্সিংহোমে আরএমও, জিএনএম নার্সিং স্টাফ সব সময় থাকে না। আমার উপর ব্যক্তিগত আক্রোশে নার্সিংহোমটা বন্ধ করেছে। আমার নার্সিংহোমে এমন কিছু রোগী হয়রানি বা মৃত্যু ঘটেনি। আমি এর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব।

এদিকে ডেপুটি সিএমওএইচ ১ বলেন, স্বাস্থ্য আইন অনুযায়ী কোনও নিয়ম-কানুনই মানা হয়নি ওই নার্সিংহোমে। একাধিকবার নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু শোনেনি। দু'বার চিঠি করার পরে ওঁরা বলেছিল বন্ধ করে দেব। কিন্তু নার্সিংহোম বন্ধ করা হয়নি। তাই মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নির্দেশ অনুযায়ী নার্সিংহোম সিল করে দেওয়া হল।

 

রিপোর্টার-পার্থ রাহা 

Read more!
Advertisement
Advertisement